শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক

Satyajit Das / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ভাড়ায় চালিত সিএনজিতে করে ক্যাম্পের ভেতরে মাদকদ্রব্য প্রবেশের সময় ৭২ বোতল বিয়ারসহ এক যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার ক্যাম্প-১৯ এলাকায় এ অভিযান চালানো হয়।

৮ এপিবিএন সূত্র জানায়,ক্যাম্প-১৯ এর নিয়মিত রাতের টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,একটি ভাড়ায় চালিত সিএনজিযোগে চেকপোস্ট-১৯/১ এর রাস্তা দিয়ে ক্যাম্পের ভেতরে মাদকদ্রব্য নেওয়া হচ্ছে। বিষয়টি ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএমকে জানানো হলে তার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

পরে এসআই (নিঃ) জয়দ্রত চাকমার নেতৃত্বে একটি দল রাত ১১টা ৫০ মিনিটের দিকে ক্যাম্প-১৯ সিআইসি কার্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে ৭২ বোতল ‘HUNTER Premium Quality BEER’ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৩০ মিলিলিটার করে মোট ২৩ দশমিক ৭৬০ লিটার বিয়ার ছিল।

Manual7 Ad Code

এ ঘটনায় সোনাইছড়ি (কোর্টবাজার),উখিয়া এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে রবিউল কবির মানিক (২০) নামে এক যুবককে আটক করা হয়।

Manual8 Ad Code

পরে এ ঘটনায় এসআই (নিঃ) জয়দ্রত চাকমা বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code