শিরোনাম
‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল

সিলেট নিউজ ডেস্ক / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code

জামরুল ইসলাম রেজা,

Manual5 Ad Code

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মশাল মিছিলের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।

এর আগে একই রাতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায় একটি বিক্ষোভ মিছিলও করেন বলে জানা গেছে। মিছিলের ভিডিও পরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

প্রত্যক্ষ ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরেছিলেন।

Manual2 Ad Code

মশাল মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে আশিকুর রহমান রিপন লেখেন, ‘অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।’

এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন। তবে ছাতক উপজেলার কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তার কাছে কোনো তথ্য নেই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) সুজন সরকার বলেন, সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে শুনেছি।
রাত তিনটা /চারটার দিকে মিছিল হয়েছে।
এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code