শিরোনাম
শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা গডফাদার হাবলু ও হাসান শওকত সিন্ডিকেটে ধ্বংসের প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভূমধ্যসাগরে অনাহারে ৯ বাংলাদেশির মৃত্যু, নিহতদের ৭ জনই সুনামগঞ্জের ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব’ জগন্নাথপুরে রাস্তার অনিয়ম তদন্তে গিয়ে পিআইওর সামনে সংঘর্ষ: মেম্বারের হামলায় আহত ২, থানায় পৃথক অভিযোগ দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে অসভ্যতার সব সীমা পার: আইইবিতে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে ‘হাবলুর গুরুর’ ক্যাডারতন্ত্র! জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রবাসীর মৃত্যুর পরপরই জমি দখলের চেষ্টা: জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় যুবক আশঙ্কাজনক, মামলা দায়ের

সিলেট নিউজ ডেস্ক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি গোবিন্দ দেব:

Manual6 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশারাই গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যুর পরপরই তাঁর সম্পত্তি দখলের উদ্দেশ্যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রবাসীর স্বজন মিলাদ হোসেন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন তাঁর স্ত্রী শাহেদা বেগমকে নিয়ে দেশে ফেরেন।প্রবাসীর মৃত্যুর পরপরই জমি দখলের চেষ্টা: জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় যুবক আশঙ্কাজনক, মামলা দায়ের

Manual7 Ad Code

গত ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বামীর শোকে কাতর পরিবারটি যখন শোক সামলে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই প্রবাসীর সহায়-সম্পত্তি ও জমি আত্মসাৎ করতে মরিয়া হয়ে ওঠে তাঁর ভাতিজারা।​এরই জেরে আতাউর রহমানের ছেলে অলিউর রহমান ও আব্দুল রকিব মিয়ার ছেলে আলিফনুরসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী দল গত ৩১ জুলাই সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মরহুম এম এ মতিন প্রবাসীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রবাসীর স্ত্রী শাহেদা বেগমকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর আত্মীয় মিলাদ হোসেন। এ সময় সন্ত্রাসীরা মিলাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় আহত মিলাদের মা শাহিদা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নিউজ ডেক্স:::
বিয়ের প্রলোভনে এক কিশোরী কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ (৩০)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে।

আদালতে মামলা দায়েরের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার থেকে অভিযুক্ত ইমাম হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়।

তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন আহমেদ রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদে ইমামতি করতেন। সেই সুবাদে মসজিদের পাশের একটি পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই পরিবারের সদস্য এবং দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ফুসলিয়ে কাছে টানেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মে রাতে মোবাইল ফোনে বার্তা (মেসেজ) পাঠিয়ে ওই ছাত্রীকে মসজিদসংলগ্ন নিজ কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হুমায়ুন। বিষয়টি কাউকে না জানানোর জন্য চাকুর ভয়ও দেখানো হয়। পরবর্তীতে গত ১৭ জুলাই দুপুরে তিনি দ্বিতীয়বার নিজ কক্ষে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। বর্তমান স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করবেন—এমন প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়।

পরবর্তীতে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে ইমাম হুমায়ুন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে গত জুলাইয়ের শেষ সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন ওই ছাত্রী।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত হুমায়ুন আহমেদের বিরুদ্ধে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিশ্বম্ভরপুর থানা-পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলা নথিভুক্ত করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code

ক্ষোভ ও বিচার দাবি করে বাদী শাহিদা বেগম বলেন, “আমার ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক, সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আমি প্রশাসনের কাছে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”আক্রান্ত প্রবাসী শাহেদা বেগম বলেন, “আমরা প্রবাস থেকে দেশে এসেও নিরাপদ নই। স্বজন হারানোর শোকের মধ্যে এই হামলা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অপরাধীদের কঠোর শাস্তির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করছি।”​এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code