শিরোনাম
ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন সমগ্র জাতির মহাসর্বনাশা সরকার বিএনপি, দেশের অবস্থা তলানিতে, কেউ কেউ আছে মহাখুশিতে জগন্নাথপুরে শিক্ষকের অভাব জয় করে এসএসসি-তে গোল্ডেন A+ পেল অনয় পাল ঢাকা গাবতলীর শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভা অনুষ্ঠিত; সালেক ও দিলদারের চাঁদাবাজি-মাদক ব্যবসার তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন? জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন?

সিলেট নিউজ ডেস্ক / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

​ছাতক প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার দায়িত্ব পাওয়া নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মোঃ তাহির মিয়া ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সক্রিয় পদধারী ব্যক্তি হয়েও সরকারি এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে তিনি কীভাবে তথ্য সংগ্রহকারীর কাজ পেলেন—তা রহস্যজনক। তাহির মিয়া নির্ধারিত সরকারি যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করে মনোনীত হয়েছেন, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক প্রভাব ছিল, তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

​ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নির্বাচনের সঠিক মানদণ্ড প্রকাশ এবং মোঃ তাহির মিয়ার নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন সচেতন স্থানীয়রা।

তারা এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।

Manual7 Ad Code

​এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ তাহির মিয়া ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code