শিরোনাম
বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সুয়েব লস্কর কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসময়ে তলিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে শতাধিক কৃষকের ফসল জগন্নাথপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত ঘাটাইলের হিসাব সহকারী মাহফিজুর রহমান গোপালপুরে বদলি: অফিস আদেশ জারি শ্রীমঙ্গলে তরুণ উদ্যোক্তাদের স্বপ্নে অর্থায়নের নতুন সম্ভাবনা রাসূল সা. এর আদর্শই সর্বোত্তম আদর্শ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে তথ্য গোপন করে অন্য উপজেলার বাসিন্দাকে জগন্নাথপুরে ভোটার করার অভিযোগ ছাতকে উপজেলা “পরিদর্শন কক্ষ”র আনুষ্ঠানিক উদ্বোধন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করে অসময়ে তলিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে শতাধিক কৃষকের ফসল

সিলেট নিউজ ডেস্ক / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual2 Ad Code

কোনো বৃষ্টিপাত নেই, নদীতেও স্বাভাবিক পানি বৃদ্ধি ঘটেনি। অথচ মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক সাধারণ ও গরিব কৃষকের স্বপ্নের ফসলি জমি এখন হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে বিলীন হতে চলেছে। স্থানীয় প্রভাবশালী ও অসাধু চক্রের কৃত্রিম প্রতিবন্ধকতা এবং সুইস গেইট নিয়ে খামখেয়ালিপনার কারণেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
​স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সরকার বাজার সংলগ্ন বরাক নদীর পুলের কাছের সুইস গেইট কেবল মাছ ধরার আশায় একটি গোষ্ঠী তাদের ইচ্ছেমতো খোলে ও বন্ধ করে। এছাড়া শাখা বরাক নদী এবং এর সাথে যুক্ত খালগুলোতে অসাধু চক্র ‘খাঠি বান’ (মাছ ধরার কৃত্রিম বাঁধ) দিয়ে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ফলে অপ্রয়োজনীয়ভাবে পানি আটকে গিয়ে ও উল্টো ছেপে এসে কৃষকের রোপিত ফসলি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও এই মানবসৃষ্ট প্রতিবন্ধকতার কারণে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার শতাধিক কৃষক।
​এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী ও ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদর উপজেলা পানিসম্পদ (পানি উন্নয়ন বোর্ড) কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
​কৃষকদের এই অপূরণীয় ক্ষতি থেকে বাঁচাতে এবং ফসল রক্ষায় অবিলম্বে নদীতে দেওয়া সব অবৈধ খাঠি বান উচ্ছেদসহ সুইস গেইট পরিচালনা নির্দিষ্ট নিয়মে এনে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code