শিরোনাম
জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ: ভালুকায় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাঁজাসহ শ্রীমঙ্গলের সঞ্জু,চুনারুঘাটের উসমান ও ফারজানা গ্রেপ্তার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী পবিত্র ঈদে মীলাদুন্নাবী ﷺ উপলক্ষে সিলেট বিভাগীয় মোবারক র‍্যালি সফল করতে ওভারব্রিজে প্রচারণামূলক ব্যানার স্থাপন ছাতকে ২০ মাসের শিশু ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেপ্তার মৌলভীবাজার-সুনামগঞ্জে হাসপাতাল তদারকিতে দুই হাইভোল্টেজ কর্মকর্তা শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই জগন্নাথপুর উদ্বোধনের অপেক্ষায় ধুলো জমছে ২৫ কোটির টাকার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনে শ্রীমঙ্গলে তাজ উদ্দীনের অব্যাহতির প্রতিবাদে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ:

সিলেট নিউজ ডেস্ক / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual7 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (ম্যানেজিং কমিটি) সভাপতি নির্বাচনে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নূন্যতম প্রাতিষ্ঠানিক যোগ্যতা (প্রাথমিক পাস) না থাকা সত্ত্বেও দুলু আহমেদ হৃদয় নামে ব্যক্তিকে সভাপতি হিসেবে প্রস্তাব করায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
​ঘটনার প্রতিকার ও সুষ্ঠু তদন্তের দাবিতে আজ ২০ আগষ্ট জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।
​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক চৌধুরী প্রত্যক্ষ অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। সরকারি বিধিমালা অনুযায়ী সভাপতি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক হলেও, প্রাথমিক শিক্ষার গণ্ডি পার না হওয়া একজন অযোগ্য ব্যক্তিকে সভাপতি পদে প্রস্তাব করা হয়েছে।
​এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে বহু যোগ্য, শিক্ষিত ও সমাজসেবী ব্যক্তি থাকা সত্ত্বেও তাদের তোয়াক্কা না করে প্রধান শিক্ষক অসাধু উদ্দেশ্যে এই অনিয়ম করেছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
​অভিযোগের বিষয়ে এলাকাবাসীর পক্ষে আশিকুর রহমান তামিম জানান, “একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনার দায়িত্বে যদি নীতিমালাভঙ্গ করে কোনো অশিক্ষিত বা অযোগ্য লোককে বসানো হয়, তবে শিক্ষার মান কোথায় গিয়ে ঠেকবে? এলাকায় একাধিক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে এই কাজ করা হয়েছে। আমরা দ্রুত এই বেআইনি প্রস্তাব বাতিল করে বিধিমোতাবেক যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচনের দাবি জানাচ্ছি। আমি লিখিত অভিযোগ দিয়েছি।
​এ ব্যপারে এলাকা বাসী জানান উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসার তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম জানান অভিযোগ পেয়েছি।
ভুরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এজাজুল হক চৌধুরী বলেন বি এ পাস না থাকায় দুলু আহমেদ কে সভাপতি প্রস্তাব হয়েছে। শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন দুলু মিয়া, এসএসসি পাস নয়। লিখিত অভিযোগ কোন খবর আমি জানি না।
অভিযুক্ত সভাপতি দুলু আহমেদ হৃদয়ের সাথে তিনি জানান এলাকার লোক আমাকে সভাপতি প্রস্তাব দিয়েছে।শিক্ষাগোত যোগ্যতা জানতে চাইলে তিনি বলেন আমি প্রাইমারি পাস। অভিযোগটি ব্যপারে আমি জানিনা।
এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম, বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্তা নিচ্চি,প্রাইমারী পাস লোক কমিটিতে হবে না। দ্রুত বিষয়টির ব্যবস্তা নিচ্চি।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code