শিরোনাম
একটি হারানো বিজ্ঞপ্তি পূর্ব শত্রুতার জেরে মসজিদে যাওয়ার পথে দু’জন গুলিবিদ্ধ, এলাকায় উত্তেজনা বানারীপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী বানারীপাড়ায়  তালাপ্রসাদ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সোলাইমান হাওলাদার সুনামগঞ্জ ও উপজেলা হাসপাতাল তদারকির দ্বায়িত্বে সহকারী সচিব তামান্না তাসনীম জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ: ভালুকায় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাঁজাসহ শ্রীমঙ্গলের সঞ্জু,চুনারুঘাটের উসমান ও ফারজানা গ্রেপ্তার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual5 Ad Code

​বরিশালের বানারীপাড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার পূজা মণ্ডপগুলোর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট (শুক্রবার) সকালে বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরের ২য় তলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বানারীপাড়া উপজেলা শাখার আয়োজনে এই মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌতম সমদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।
​প্রধান অতিথির বক্তব্যে রিয়াজ আহমেদ মৃধা বলেন, “৫ আগস্টের পর থেকে বিএনপি সর্বাত্মকভাবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং ভবিষ্যতেও যেকোনো সমস্যায় তাদের পাশে থাকবে।” তিনি সকল মন্দিরে স্থানীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর ব্যক্তিগত অনুদান এবং বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও সহযোগিতার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
​সভায় সভাপতির বক্তব্যে দেবাশীষ দাস সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং সার্বিক সুযোগ-সুবিধার বিষযে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। এছাড়াও সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসব সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং মণ্ডপগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
​সভায় আরও বক্তব্য রাখেন বানারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক ভক্ত কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম সম্পাদক বিটুল লাল দে ও কমল কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকুমার সরকার, এবং বানারীপাড়া বাজার হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক তারক কর্মকার।
​এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা বিশ্বনাথ রায়, বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের উপদেষ্টা বাবু আশীষ ঘোষ, শ্রীগুরু সংঘ বানারীপাড়া শাখার সাধারণ সম্পাদক বাবু জহর সাহা, সৎসঙ্গ বানারীপাড়া শাখার কোষাধ্যক্ষ বাবু তাপস কর্মকার, উদয়কাঠী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন হালদার ও সাংগঠনিক সম্পাদক রিপন বনিক, বানারীপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সাগর চন্দ্র শীল এবং অবধূত সংঘ বানারীপাড়া শাখার পূর্ণিমা ঘোষ দস্তিদার ও কমল ঘোষ দস্তিদার, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা নৃপেন সমদ্দার, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের আজীবন সদস্য বাবু শ্যামল কর্মকার,  বানারীপাড়া থানার  উপ পুলিশ পরিদর্শক  বাবু অজয় সিকদার। 
​এ সময় বানারীপাড়া উপজেলার অন্তর্গত সকল পূজা মণ্ডপ ও মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code