শিরোনাম
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সিলেট নিউজ ডেস্ক / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

ঢাকায় বাউল সম্মেলনের আয়োজনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল। এ অভিযোগে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১ এলাকার হযরত শাহ্ আলী বোগদাদী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠালগ্নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জি. মো. রেজাউল ইসলাম বক্তব্য দেন।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মিরপুর এলাকায় বাউল সম্মেলনের নামে তিন দিনব্যাপী যে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার আড়ালে পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় করার ষড়যন্ত্র চলছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট তিন দিনব্যাপী এ বাউল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয়তাবাদী বাউল দলের পক্ষ থেকে দাবি করা হয়, আয়োজকদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সংশ্লিষ্টতার বিষয়টি অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্পষ্ট। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কয়েকজন ব্যক্তি ও বাউল শিল্পীর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, বাউল সম্মেলনের মতো সাংস্কৃতিক আয়োজনের জন্য মাজার প্রাঙ্গণ ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের মতে, শিল্পীদের অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ উপযুক্ত সাংস্কৃতিক স্থাপনা থাকা সত্ত্বেও মাজার প্রাঙ্গণে এ ধরনের আয়োজনের কারণ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী বাউল দলের নেতারা বলেন, বাউল সংস্কৃতি ও বাউল সম্প্রদায়ের স্বার্থ রক্ষার পাশাপাশি তারা আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের কথিত পুনর্বাসনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করবেন। একই সঙ্গে সম্মেলনের আড়ালে কোনো রাজনৈতিক পুনর্বাসন বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করার আহ্বান জানান তারা।

Manual6 Ad Code

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা আয়োজকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code