শিরোনাম
মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন 
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে জায়গা-জমির বিরোধে কলেজ ছাত্রীর ওপর হামলা, মা-বাবাসহ আহত ৩:  থানায় অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

​সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় পূর্ব শত্রুতা ও জায়গা-জমির বিরোধের জের ধরে এক কলেজ পড়ুয়া ছাত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর মা-বাবাকেও পিটিয়ে জখম করা হয়।

Manual6 Ad Code

​গত ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়াডের  পূর্ব ভবানীপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হন।

Manual7 Ad Code

​স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব ভবানীপুর গ্রামের তানভির মিয়ার ছেলে সায়মন মিয়ার নেতৃত্বে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল ওত পেতে থেকে ওই কলেজ ছাত্রীর ওপর অতর্কিত হামলা চালায়। মেয়েটির চিৎকার শুনে তাঁর মা খালেদা বেগম (৩৮) ও পিতা  মকবুল হোসেন (৪৭) উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় কলেজ ছাত্রী সাদিয়া বেগম (১৬), তাঁর মা খালেদা বেগম( ৩৮) ও  পিতা  মকবুল হোসেন (৪৭)কে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual8 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে খালেদা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে বাদীর অভিযোগ, ঘটনার কয়েক দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো মামলাটি রেকর্ড (নথিভুক্ত) করেনি।

​আহত মকবুল হোসেন বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ওপর এই নারকীয় হামলা চালানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

​বাদী খালেদা বেগম জানান, “আমার মেয়ে ঘর থেকে রাস্তায় বের হওয়া মাত্রই চিহ্নিত সন্ত্রাসী সায়মনের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।”

​এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষিয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তা কে  পাঠিয়েছি।

​মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই জিসান জানান, “ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে এসেছি। থানায় বাদী উপস্থিত হলেই মামলা রুজু করা হবে।।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code