শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা

সিলেট নিউজ ডেস্ক / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :
​সম্প্রতি বিভিন্ন মাধ্যমে/সংবাদপত্রে “ভালুকায় বনের জমি দখল, প্রশাসন ও বন কর্মকর্তা নীরব” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকার বাশিল মৌজায় সরকারি খাস জমি দখল, গাছ কাটা, ভেকু দিয়ে মাটি ভরাট এবং স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহারের যে অভিযোগ আমাদের (শাকিল ঢালী ও সোহাগ ঢালী) বিরুদ্ধে আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
​আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাশিল মৌজার ১৩৭ নম্বর দাগ বা অন্য কোনো সরকারি খাস জমি ও বনভূমি দখলের সাথে আমাদের কোনোপ্রকার দূরতম সম্পর্কও নেই। কোনো গাছ কাটা বা ভেকু দিয়ে মাটি ভরাটের অপকর্মের সাথে আমরা জড়িত নই। আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং একটি বিশেষ স্বার্থান্বেষী মহল কর্তৃক তাদের নিজেদের অপকর্ম ঢাকার উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের নাম জড়ানো হয়েছে।
​এছাড়া, সংবাদে আমাদের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলা এবং স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নাম ব্যবহারের যে কথা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া। এটি আমাদের ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি করার গভীর ষড়যন্ত্রের অংশ মাত্র।
​উক্ত মিথ্যা ও কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বসাধারণসহ প্রশাসনকে এই ধরণের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
​প্রতিবাদকারী:
শাকিল ঢালী ও সোহাগ ঢালী
মেহেরাবাড়ী, বাশিল মৌজা,
ভালুকা, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code