শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত ২০, গাড়ি ভাঙচুর।

Coder Boss / ৭৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

আহনাফ তাহমিদ,(জৈন্তাপুর)সিলেট প্রতিনিধিঃ

Manual2 Ad Code

সিলেটে দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্য ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ জুন) বেলা ৪ টায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের অনুসারী ও সাধারণ শ্রমিকদের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন শ্রমিক। ভাঙচুর করা হয় গাড়ি।কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত ২০, গাড়ি ভাঙচুর।

জানা গেছে, গত ঈদের আগে থেকে কল্যাণ তহবিলের অর্থ নিয়ে ফলিকের সঙ্গে সাধারণ শ্রমিকদের দ্বন্দ্ব ছিলো। শ্রমিকেরা কল্যাণ তহবিলের অর্থ করোনায় কর্মহীনদের মধ্যে বিতরণের অনুরোধ করলে ফলিক তাদের সঙ্গে দূর্ব্যবহার করেন বলে অভিযোগ শ্রমিকদের। আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে সাধারণ শ্রমিকেরা পুরাতন রেল স্টেশন সংলগ্ন বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে ফলিকের বিরোদ্ধে বিক্ষোভ করেন। এসময় তারা ফলিককে প্রতিহত করার ঘোষণা দেন। পরে তারা মিছিল নিয়ে কদমতলীর এনা কাউন্টারের সামনে আসতেই ফলিকের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় এনা পরিবহনের কাউন্টার ও কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও র‌্যাব ফাকা গুলি ও টিয়ারশ্যাল নিক্ষেপ করে সংঘর্ষ থামায়।মিতালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় আড়াই কোটি টাকা থাকার কথা। কিন্তু সেলিম আহমদ ফলিক আমাদের হিসাব দিয়েছেন মাত্র ৪১ লাখ টাকার। বাকি ২ কোটি টাকা তিনি আত্মসাত করেছেন।

Manual3 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, দক্ষিণ সুরমায় সংঘর্ষের ঘটনায় ৮-১০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত ২০, গাড়ি ভাঙচুর।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code