শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা মহামারি থেকে মুক্তি পেতে কুনুতে নাজেলা পড়ার আহ্বান বায়তুশ শরফের পীর শাহ আল্লামা আবদুল হাই নদভী’র

Coder Boss / ৭২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

Manual7 Ad Code

বান্দরবান প্রতিনিধিঃ
মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাভে মসজিদে মসজিদে কুনুতে নাজেলা পড়ার আহবান জানিয়েছেন বায়তুশ শরফের পীর শাহ আল্লামা আবদুল হাই নদভী ম.জি.আ।
>> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদে পতিত হলে ফজরের নামাজের দ্বিতীয় রাকাআতে রুকু থেকে দাঁড়িয়ে বিভিন্ন সময় কুনুতে নাজেলা পড়েছেন।’ (বুখারি, মুসলিম)
ফতোয়ার কিতাব শামীতে এসেছে-‘কাফের, মুশরিক ও জালেমদের পক্ষ থেকে কিংবা আসমানি কোনো বিপদ-আপদ আসলে কুনুতে নাজেলা পড়া উচিত।

Manual6 Ad Code

’কুনুতে নাজেলা-اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ ، إِنَّكَ تَقْضِى وَلاَ يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَاللَّهُمَّ اغْفِرْ لَنَا ، وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ ، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ ، اللَّهُمَّ الْعَنْ كَفَرَةَ أَهْلِ الْكِتَابِ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ ، وَيُكَذِّبُونَ رُسُلَكَ ، وَيُقَاتِلُونَ أَوْلِيَاءَكَ اللَّهُمَّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمَ ، وَزَلْزِلْ أَقْدَامَهُمْ ، وَأَنْزِلْ بِهِمْ بَأْسَكَ الَّذِى لاَ تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُثْنِى عَلَيْكَ وَلاَ نَكْفُرُكَ ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ ، وَلَكَ نُصَلِّى وَنَسْجُدُ ، وَلَكَ نَسْعَى وَنَحْفِدُ ، نَخْشَى عَذَابَكَ الْجَدَّ ، وَنَرْجُو رَحْمَتَكَ ، إِنَّ عَذَابَكَ بِالْكَافِرِينَ مُلْحَقٌ.

Manual4 Ad Code

উচ্চারণ : ‘আল্লাহুম্মাহদিনা ফিমান হাদাইতা, ওয়া আফিনা ফিমান আফাইতা, ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিকলানা ফিমা আত্বাইতা, ওয়া ক্বিনা সাররি মা ক্বাদাইতা, ইন্নাকা তাক্বদি ওয়া লা ইউক্বদা আলাইকা, ইন্নাহু লা ইয়াজিল্লু মান ওয়ালাইতা ওয়ালা ইয়াইজ্জুমান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়াতাআলাইতা।’‘আল্লাহুম্মাগফিরলানা, ওয়া লিলমুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম, ওয়া আসলিহ জাতা বাইনিহিম, ওয়াংচুরহুম আলা আদুয়্যিকা ওয়া আদুয়্যিহিম। আল্লাহুম্মালআন কাফারাতা আহলিল কিতাবিল্লাজিনা ইয়াচুদ্দুনা আন সাবিলিকা, ওয়া ইউকাজ্জিবুনা রুসুলাকা, ওয়া ইউক্বাতিলুনা আওলিয়াআকা আল্লাহুম্মাখলিফ বাইনা কালিমাতিহিমা, ওয়া যালযিল আক্বদামাহুম, ওয়া আংযিল বিহিম বাসাকাল্লাজি লা তারুদ্দুহু আনিল ক্বাওমিল মুঝরিমিনা বিসমিল্লাহির রাহমানির রাহিমি আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়ানাসতাগফিরুকা ওয়া নুছনি আলাইকা ওয়া লা নাকফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়্যাফঝুরুকা বিসমিল্লাহির রাহমানির রাহিমি আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু, ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসঝুদু, ওয়া লাকা নাসআ ওয়া নাহফিদু, নাখশা আজাবাকাল ঝাদ্দা, ওয়া নারঝু রাহমাতাকা, ইন্না আজাবাকা বিলকাফিরিয়না মুলহাক্ব।’

অর্থ : ‘হে আল্লাহ! হেদায়েত কর আমায়, যাদের তুমি হেদায়েত করেছ তাদের সাথে। শান্তি-স্বস্তি দান করো আমায়, যাদের তুমি শান্তি স্বস্তি দান করেছ তাদের সাথে। অভিভাবকত্ব গ্রহণ করো আমার, যাদের তুমি অভিভাবকত্ব গ্রহণ করেছ তাদের সাথে। বরকত দান করো আমায়, যা তুমি দান করেছ আমায় তাতে এবং রক্ষা করো আমায় পর অনিষ্ট হতে, যা তুমি নির্ধারণ করেছ (আমার জন্য)। কেননা তুমি নির্দেশ দান করো, তোমার ওপর নির্দেশদান করা চলে না। বস্তুত সে ব্যক্তি অপমানিত হয় না যাকে তুমি মিত্র ভেবেছ। আর সম্মানিত হয় না সেই ব্যক্তি, যাকে তুমি শত্রু ভেবেছ। বরকতময় তুমি হে আমাদের প্রতিপালক আর তুমিই সুউচ্চ। আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকে রুজু হই। হে আল্লাহ! ক্ষমা করো আমাদেরকে এবং মুমিন নর ও মুমিন নারীদেরকে আর মুসলমান নর ও মুসলমান নারীদেরকে তাদের অন্তরসমূহ জুড়িয়ে দাও আর তাদের মাঝে মীমাংসা করে দাও। সাহায্য করো তাদেরকে তোমার শত্রু ও তাদের শত্রুর বিরুদ্ধে। হে আল্লাহ! লানত বর্ষণ করো কাফেরদের প্রতি, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তোমার পথে এবং অস্বীকার করে তোমার রাসূলদেরকে আর যুদ্ধবিগ্রহ করে তোমার অলিদের সাথে। হে আল্লাহ! বিভেদ সৃষ্টি করে দাও তাদের কথার মাঝে এবং কম্পন সৃষ্টি করে দাও তাদের পদযুগলে আর নাজিল করো তোমার এমন শাস্তি যা তুমি অপরাধীগণ থেকে অপসারণ করো না।

কুনুতে নাজেলা পড়ার পদ্ধতিঃ ফজরের নামাজের দ্বিতীয় রাকাআতে রুকু থেকে উঠে দাঁড়িয়ে ইমাম আওয়াজ করে দোয়া পড়বেন। আর মুসল্লিগণ আস্তে আস্তে আমিন বলবেন। দোয়া শেষ করে নিয়মানুযায়ী সেজদা ও শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করবেন। (এলাউস সুনান)

Manual8 Ad Code

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভয়াবহ মহামারী করোনা থেকে মুক্ত থাকতে কুনুতে নাজেলাসহ আল্লাহর ক্ষমা ও রহমত লাভে বেশি বেশি তার কাছে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code