শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু, মোট আক্রান্ত ৭৮

Coder Boss / ৭০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুই ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মাদার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর এলাকার মৃত ঠাকুর চরনের ছেলে রাধাকান্ত চরন (৭৫)। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শাহাবুদ্দিন ও সকাল ১০ টায় রাধাকান্ত মারা যান। তারা দুই জন যেদিন মেডিকেল ভর্তি হয়ছিলেন ওই দিনেই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তিনি আরো জানান, যথাযথ নিয়ম মেনেই ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদের লাশ দাফন করা হবে। এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় সোমবার পর্যন্ত মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code