শিরোনাম
অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর ৬ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার।

Coder Boss / ৯৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

Manual8 Ad Code

মাহে আলম (কুড়িগ্রাম) প্রতিনিধি।

Manual7 Ad Code

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর মোঃ সিয়াম নামে ৬ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়-শুক্রবার বিকেল ৫টা থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। আজ শনিবার (২০ জুন) দুপুর দুইটার দিকে পার্শ্ববর্তী একটি পাটক্ষেতের মাঝখানে শিশু সিয়াম(৬) কে মৃত: অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃত সিয়াম(৬) উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের টাইলস মিস্ত্রি জায়েদুল হকের পূত্র। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জায়েদুল সবার ছোট। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
নিহতের পিতা জায়েদুল হক জানান, শুক্রবার বিকেল থেকে ছেলেকে অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। আজ শনিবার দুপুরে বাড়ির ৫০গজ দূরে সলিমুদ্দিনের পাটক্ষেতে পাতা তুলতে গিয়ে স্থানীয় কিশোর আসলাম ও রাসেল তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে অন্যান্যদের জানায়। সবাই গিয়ে দেখতে পান শিশুটির গলায় দাগ রয়েছে এবং পাটের আঁশ গলায় জড়ানো অবস্থায় ছিল। শিশু হত্যার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরৎহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code