শিরোনাম
আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ?
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কালিগঞ্জে ই-কমার্স অন-লাইন প্রশিক্ষনের উদ্বোধন

Coder Boss / ৭৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি ::- সাতক্ষীরার কালিগঞ্জে ই-বানিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো এই প্রত্যয়ে শনিবার থেকে ১১ দিনের ই-কমার্সের অন-লাইন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা ব্যানবেইজ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন জুম মিটিংয়ের মাধ্যমে উদ্বোধন করেণ। সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডব্লিউটিও সেল এর মহা পরিচালক মোঃ হাফিজুর রহমান, বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট শমী কায়সার, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগন বলেন কালিগঞ্জের ২৫ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণ নিয়ে তাদের জীবন পরিবর্তন করে বাকীদের জন্য রোল মডেল হবেন।

Manual5 Ad Code

এ প্রশিক্ষণের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে ই-কমার্স সবাইকে ঘরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে চালু রাখবে আমাদের বাণিজ্যের উন্নতি। কালিগঞ্জ সম্ভাবনাময় একটি উপজেলা উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বাণিজ্য সচিব এর নিকট মধুর প্রসেসিং প্লান্ট স্থাপনের দাবী করেন। এসময় সচিব মহোদয় জেলা প্রশাসকের সম্মতি গ্রহণ করে শ্যামনগর অথবা কালিগঞ্জে মধুর প্রসেসিং প্লান্ট স্থাপনের জন্য একটি প্রস্তাব প্রস্তুত করে প্রেরণের জন্য ডব্লিউটিও সেলের ডিজি ও বাণিজ্য সচিব অনুমোদন দিয়েছেন।

Manual6 Ad Code

ডব্লিউটিও ( বিশ্ব বাণিজ্য সংস্থ্যার) এর ই আই এফ প্রকল্প হতে অর্থায়নের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসক মহোদয় কালিগঞ্জের হিমসাগর আম, চিংড়ি, টালি ও মধু কে টার্গেট করে ই-কমার্সের মাধ্যমে বিক্রির জন্য ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। ই-কমার্স ও এফ-কমার্সের মাধ্যমে কালিগঞ্জের উক্ত পণ্যসমূহ দেশ ও দেশের বাইরে রপ্তানি করে এই উপজেলা তথা দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে ও উত্তোরোত্তর উন্নতি করতে পারবে বলে আশ্বাস ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেনকালিগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code