শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে আক্রান্ত ৪ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু বেড়ে ৬৩

Coder Boss / ৮১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

Manual2 Ad Code

সিলেট বিভাগের চার জেলা মিলে করোনা আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যায় অন্য জেলার তুলনায় অনেকাংশে বেশি সিলেট জেলায়। শুক্রবার (২৬ জুন) সাড়ে ১১ টায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রতিবেদন থেকে জানা যায় সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৯১০ জন, আর মৃত্যু ৬৩ জন।

Manual8 Ad Code

গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ শত ৬৩ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। আর মৃত্যুর সংখ্যা ছিল ৬০ জন। ফলে এ সময়ে ৩ জনের মৃত্যু হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩ জনের ২ জন সিলেট জেলার বাসিন্দা ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।

Manual6 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত প্রতিবেদন থেকে জানা যায় সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেটেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০৯২ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪৪৮ জন। বিভাগের অপর জেলা সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ৯১০ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। এক সময়ের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত জেলা হবিগঞ্জে অতীতের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। বর্তমানে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫২২ জন। আর এ জেলায় নতুন একজনসহ প্রাণ হারিয়েছেন ৬ জন। করোনা আক্রান্তের দিক থেকে বিভাগের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা মৌলভীবাজারে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪ জন।

এদিকে আক্রান্ত আর আর মৃত্যু বাড়লেও প্রতিদিনই আক্রান্ত কেউ না কেউ সুস্থ হয়ে উঠছেন। সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৭০ জন। যা গতকাল ছিল ৯৩৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় মোট সুস্থ হয়েছেন ৩১০ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন, আর মৌলভীবাজারে ১৫০ জন সুস্থ হয়েছেন। ফলে শেষ ২৪ ঘণ্টায় অতীতের তুলনায় অনেকাংশে কম সংখ্যক সুস্থ হয়েছেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code