শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খাদিমপাড়া ইউ/পি অফিসে হবে মেডিকেল আউটডোর- চেয়ারম্যান আফছর

Coder Boss / ১০৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

Manual7 Ad Code

সিলেটঃ সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার গেইট সংলগ্ন খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতাল টি করোনা রোগীদের সেবা দিতে কার্যক্রম শুরু করবে খাদিমপাড়া আইসোলেশন সেন্টার হিসেবে।

আগামীকাল (শনিবার ২৭ জুন) উদ্বোধন হবে এই আইসোলেশন সেন্টার। শনিবার থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া শুরু হবে এই আইসোলেশন সেন্টার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি’র আন্তরিকতা এবং প্রবাসী দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়ে সিলেটে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে কিডনী ফাউন্ডেশন।

Manual4 Ad Code

অপরদিকে ৩১ শয্যা হাসপাতাল টি করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করায়। আউটডোর রোগীদের জন্য খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদর আন্তরিকতায় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবনে আউটডোর রোগীদের চিকিৎসা দেয়া হবে।
খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ ফেইসবুকে বিস্তারিত লিখেছেন। উনার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ
আলহামদুলিল্লাহ, প্রস্তুত খাদিমপাড়া আইসোলেশন সেন্টার। আগামীকাল শনিবার উদ্বোধন হবে এই আইসোলেশন সেন্টার। সরকার, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন এমপি’র আন্তরিকতা এবং প্রবাসী দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়ে সিলেটে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে কিডনী ফাউন্ডেশন।

Manual6 Ad Code

সে উপলক্ষে আগামীকাল রোজ শনিবার থেকে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিস খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের আউটডোর হিসেবে ব্যবহৃত হবে। যেহেতু শাপরান হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার হয়েছে এবং এখানে করোনা রোগীর চিকিৎসা চলবে সেই কারণে আমি আমার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিস হাসপাতালের আউটডোর হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছি। যাতে সাধারণ রোগীরা কষ্ট না পায় বা সাধারণ রোগীরা করোনা রোগীর সংস্পর্শে এসে তারা যাতে আক্রান্ত না হয়। তাই আগামীকাল রোজ শনিবার হতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিস খাদিমপাড়া মেডিকেলের আউটডোর হিসেবে ব্যবহৃত হবে। এখানে ডাক্তাররা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন । এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ব্যবহৃত হবে আগামীকাল থেকে। আপনারা যারা আউটডোরে ডাক্তার দেখাবেন তারা অবশ্যই খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে না গিয়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিসে চলে আসবেন সেখানেই আউটডোরে চিকিৎসা চলবে। সাধারণ রোগীদের কথা চিন্তা করে আমি এই খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিসকে আউট ডোর হিসেবে ব্যবহার করার জন্য বলেছি এবং আমার আহবানে সাড়া দিয়েছেন ডাক্তাররা।
আমি চাই সবধরনের চিকিৎসা সেবা নির্বিঘ্নে চলুক।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code