শিরোনাম
গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

খাদিমপাড়ায় করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

Coder Boss / ৭৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

Manual5 Ad Code

সিলেট শহরতলীর শাহপরাণ (রহ.) মাজার গেইট সংলগ্ন ৩১ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন।

আজ ২৭ জুন, শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

৩১ শয্যাবিশিষ্ট সরকারি এই হাসপাতালটি করোনা রোগীর চিকিৎসার জন্য উপযোগী করে তোলতে সহযোগিতা করছে সিলেট কিডনী ফাউন্ডেশন। ইতোমধ্যেই প্রয়োজনীয় সরঞ্জামও হাসপাতালে পৌঁছেছে। চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নার্স ও স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সরকারী প্রচেষ্টার পাশাপাশি বেসরকারী উদ্যোগও খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন বাঙ্গালীরা সাহসী ও বীরের জাতি ইনশাআল্লাহ আমরা সকলের সার্বিক সহযোগিতায় করোনার এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হবো। এক্ষেত্রে তিনি সকলের প্রতি সচেতনতা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন সিলেটে আশংকাজনক হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই তাদের চিকিৎসা সেবার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে।

Manual6 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা ইউনিটের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি সিলেট কিডনী ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. জিয়া উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক,ডা. সুলতানা রাজিয়া, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক,ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এড. আফসার আহমদ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।

যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হোন সিলেট কিডনী ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. জিয়া উদ্দিন আহমদ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code