শিরোনাম
সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহাগাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ৪ বিক্রেতা আটক

Coder Boss / ৭৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual8 Ad Code

লোহাগাড়া, প্রতিনিধি ২৯ জুন (সোমবার) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ বিক্রেতাকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭১০০পিচ ইয়াবা ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে । লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ ইয়াবা বিক্রয়কারীদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, আমিরাবাদ স্কুল রোডের আবদুর রশিদের ছেলে মোহাম্মদ মমতাজ(৩৬), বড়হাতিয়া ইউনিয়নের আবদুল মোনাফের ছেলে আবদুল আউয়াল(৩০), বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার সাহাব মিয়ার ছেলে মোহাম্মদ কাইছার(৩২) ও খুলনা জেলার মৃত বীর বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস(৩০)।

Manual3 Ad Code

লোহাগাড়া থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ স্কুল রোড়ে অভিযান চালিয়ে ২ হাজার ১`শ পিচ ইয়াবাসহ মমতাজ, আবদুল আউয়াল ও কাইছারসহ ৩ জনকে আটক করে। পুলিশের অপর একটি টিম, চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে চট্টগ্রাম অভিমুখী কলাভর্তি মালবাহী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ জনি বিশ্বাসকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ ৩০ জুন সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code