শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৩৮তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে কানাইঘাটের দুই বোন সুপারিশপ্রাপ্ত

Coder Boss / ১২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের অবসারপ্রাপ্ত এমবিবিএস চিকিৎসক ডাঃ শামসুল ইসলাম চৌধুরীর দুই মেয়ে সদ্য ফল প্রকাশিত ৩৮তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে চ‚ড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
জানা যায়, ডাঃ শামসুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে ফাতেমাতুজ জুহরা চাঁদনী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন, অপর মেয়ে সাদিয়া আফরিন তারিন একই বিশ^বিদ্যালয় থেকে বিজনেস স্টাডিতে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। ফাতেমাতুজ জোহরা চাঁদনী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। স্কুল জীবন থেকে অত্যন্ত মেধাবী এই দুই বোন উচ্চ পর্যায়ে অধ্যয়নতরত থাকা অবস্থায় শিক্ষা মূলক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য বয়ে এনে কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করেন।
সিভিল সার্ভিসে কানাইঘাট উপজেলা থেকে ৩৮ তম বিসিএস পরীক্ষায় (এডমিনিস্ট্রেশন) উত্তীর্ণ ফাতেমাতুজ জুহরা চাঁদনী ও সাদিয়া আফরিন তারিন সুপারিশপ্রাপ্ত হওয়ায় এলাকার লোকজন আনন্দিত হয়েছেন। তাদের এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে তাদের ছোট বোন মেধাবী সামিয়া প্রীতিও শাবিপ্রবিতে অধ্যয়নরত আছেন। দুই মেয়ের বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাদের গর্বিত পিতা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুল ইসলাম চৌধুরী তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code