শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চিকিৎসার জন্য লন্ডন গেলেন অর্থমন্ত্রী

Coder Boss / ১০২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

Manual3 Ad Code

দুই মেয়ে ও স্ত্রীসহ বুধবার বিকেলে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চিকিৎসার ফলোআপের জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। তার দুই মেয়ে লন্ডনেই থাকেন। কিন্তু করোনার বিস্তারের আগে দেশে এসে আটকা পড়েন। তাই আজকে তারাও গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রীর পিএস ড. মো. ফেরদৌস আলম বুধবার রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘স্যার চিকিৎসার ফলোআপে আজ বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন।’

Manual8 Ad Code

মন্ত্রী সপরিবারে গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তার মেয়েরা সেখানেই থাকেন। কিন্তু করোনার আগে দেশে এসে আটকে যান। তাই তারাও আজকে গেছেন। তবে স্যার স্যারের মতো গেছেন। আর তার মেয়েরা নিজেদের মতো গেছেন।’

Manual1 Ad Code

এদিকে অর্থমন্ত্রীর স্ত্রীও তাদের সঙ্গে গেছেন বলে জানা গেছে।

Manual2 Ad Code

সূত্র জানায়, বাজেট অধিবেশনের আগেই অর্থমন্ত্রীর চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। এখন বাজেট শেষ হওয়ায় তিনি লন্ডনে গেছেন। করোনাভাইরাসের কারণে নিয়মানুযায়ী অর্থমন্ত্রী লন্ডনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর পূর্ব নির্ধারিত হাসপাতালে তিনি চোখের ফলোআপ চিকিৎসা করাবেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থপ্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।

এরপর সংসদে উপস্থিত সবাই টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান। এই বাজেট বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১২তম বাজেট। নতুন বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মোট আয় তিন লাখ ৭৮ হাজার কোটি টাকা। ঘাটতি এক লাখ ৯০ হাজার কোটি টাকা। জিডিপির আকার ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code