শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এম.এ হকের প্রথম জানাজা সম্পন্ন

Coder Boss / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর মানিকপীর টিলা এলাকায় তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে অংশ গ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

তার মধ্যে জানাযায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জামাতের সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামাতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

Manual3 Ad Code

জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম এ হকের মরদেহ বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে রাত ৮টায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে মা-বাবার কবরের পাশে তাকে শায়িত করা হবে।

Manual4 Ad Code

প্রসঙ্গত, নিউমোনিয়াসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এম এ হক। সেখানে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Manual5 Ad Code

তিনি করোনায় আক্রান্ত কিনা, তা জানতে গতকাল বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে পরীক্ষার ফলাফল এখন অবধি আসেনি।

Manual5 Ad Code

এম এ হকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code