শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে করোনায় আক্রান্ত হয়ে ট্রাক চালকের মৃত্যু

Coder Boss / ৭৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ট্রাক চালক আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুর ২ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুল মতিন উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুল মতিনের ছোট ভাই সাদিক আহমদ বলেন, তিনি ৫/৬ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার এসব উপসর্গ দেখা দিলে তাকে (২৯ জুন) সোমবার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার করোনার নমুনা সংগ্রহ করে ব্যবস্থা পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। পরে শুক্রবার (০৩ জুলাই) তার করোনার রিপোর্ট পজেটিভ আসার পর দুপুর ২টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। ঐ দিন শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামে স্বাস্থ্যবিধি মেনে জানাযার নামাজ শেষে তার মরদেহ মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, আজ (০৪ জুলাই) শনিবার ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৮৪ জন সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫৪ জন। আর মারা গেছেন ২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code