শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাইঘাটে গৃহবধূ ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন, ডিসি-এসপি বরাবরে স্মারকলিপি প্রদান

Coder Boss / ৬৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

Manual5 Ad Code

সিলেট জেলার কানাইঘাট উপজেলার ব্রাহ্মণগ্রামে নিরীহ পরিবারের এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনার বিচার দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় কুখ্যাত ধর্ষক আজদ ও তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual3 Ad Code

কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আসিফ আযহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরীর পরিচালনায় নেতৃবৃন্দ সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সকল অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গ্রামগঞ্জে তরুণ ও শিক্ষিত সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

Manual3 Ad Code

এরপর সিলেটের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এসময় অসহায় ভিকটিম পরিবারকে আইনি সহায়তা দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম।

Manual1 Ad Code

উপস্থিত ছিলেন কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন এর সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পোস্টের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব এ রহমান, নোমান আহমদ সোহেল ও নূর আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১ জুলাই বুধবার কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে প্রবল ঝড়ের রাতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে (২২) গণধর্ষণ করে আজাদ ও তার সহযোগিরা। সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ হলে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তবে, গৃহবধূর স্বামী একজন নিম্নআয়ের নিরীহ মানুষ। আজাদের পক্ষের প্রভাবশালী লোকজন প্রভাবশালী হওয়ায় গৃহবধুর স্বামী আইনি ব্যবস্থা যেতে ভয়ভীতির মধ্যে আছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code