শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

Coder Boss / ৬৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

Manual2 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি; করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার উপসর্গে মারা যাওয়া অবসরপ্রাপ্ত ওই স্বাস্থ্য কর্মীর নাম আমজাদ হোসেন (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর গ্রামের গোলাম সরদারের ছেলে। সাতক্ষীরা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন। বুধবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান এই চিকিৎসক। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের প্রস্তুতি চলছে। এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা। এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ টি রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code