শিরোনাম
সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিজের উদ্যোগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চট্টলা তরুণীর

Coder Boss / ৬৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual8 Ad Code

চট্টগ্রামের মেয়ে সাবরিনা চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাকি আট-দশজন শিক্ষার্থীর মতো চাকরি করার ইচ্ছে নেই সাবরিনার। সাবরিনার লক্ষ্য, নিজের উদ্যোগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন।

Manual2 Ad Code

সাবরিনা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়া প্রায় অধিকাংশ শিক্ষার্থীরই লক্ষ্য থাকে বিসিএস ক্যাডার হবে বা বড় চাকরি করবে তবে আমার লক্ষ্যটা ছিল একটু ব্যতিক্রম, আমার লক্ষ্য, আমি মানুষের কর্মসংস্থান তৈরি করবো। ছোট থেকে সবসময় বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত থাকার কারণে আগ্রহটা আরো বেশী হতে লাগলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ থেকে পড়াশুনো করেছি, তার পাশাপাশি রাজনীতি করি। অনেকদিন ধরেই ভাবছিলাম উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তুলবো কিন্তু সম্প্রতি করোনাকালীন কঠিন পরিস্থিতি চলে আসায় আমার স্বপ্নের বাস্তব রূপ দেওয়া কষ্টকর হয়ে যায়, তাই এই সময় অনলাইনেই নিজের লক্ষ্য বাস্তবায়ন করার সবচেয়ে ভালো প্লাটফর্ম মনে হলো নিজের কাছে।

Manual5 Ad Code

নিজের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নিজের ফেসবুক প্রোফাইল হতে পোস্ট করলাম আমি এমন কিছু প্রতিভার অধিকারী ব্যাক্তির খোঁজ করছি যারা বিভিন্ন হস্তশিল্প সহ আমাদের দেশীয় পণ্য নিজে তৈরি করতে পারে ঘরে বসেই কিন্তু কাজে লাগাতে পারছেনা, আমি তাদের নিয়ে কাজ করতে চাই। এতে তাদেরও কর্মসংস্থান হবে আমারো উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ হবে।আলহামদুলিল্লাহ, পোস্ট দিয়ে সাড়া পেলাম বেশ কয়েকজনের। একজন প্রতিবন্ধী ভাই বেত শিল্প তৈরি করেন, কিছু বোন নকশী কাঁথা করেন আর কেউ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু পিঠা।

Manual7 Ad Code

সাড়া পেয়ে শুরু করলাম আমার পথ চলা অনলাইন পেজের মাধ্যমে। নাম দিলাম আমার মায়ের নামে ‘ওয়াসিমা মার্ট’ । সবে মাত্র শুরু অনলাইনের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে একে অফলাইন জগতে রূপ দেওয়ার পরিকল্পনা আছে। সকলের ভাল সাড়া পেলে আমার দেশীয় এই শিল্পগুলো বিদেশে পাঠিয়ে দেশের হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গর্বিত অংশীদার হতে চাই।
আমার অনুপ্রেরণা আমার পরিবার ও আমার পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষী। রাজনীতিতে যেমন মানুষের ভালবাসা জয় করি উদ্যোক্তা হিসেবেও মানুষের ভালবাসা জয় করার প্রত্যাশা আছে, যেন মানুষের জন্য কিছু করতে পারি।

লেখকঃ সাবরিনা চৌধুরী সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code