শিরোনাম
মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন 
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউ কে’র খাদ্য সামগ্রী বিতরণ

Coder Boss / ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

Manual8 Ad Code

সাইফ রহমান,গোলাপগঞ্জঃ বৃটেনে অবস্থানরত বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার উলামায়ে কেরামদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে উপজেলার উলামায়ে কেরামদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র গোলাপগঞ্জ উপজেলা সমন্বয়ক ও এশয়াতুল উলুম বারোকুট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শায়েখ আব্দুল হক লক্ষীপাশী।

Manual3 Ad Code

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল। হাফিজ মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় জন্মান্ধ হাফিজ মাওলানা খলিলুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন জামেয়া বহরগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যাবসায়ী মাওলানা তাজুল ইসলাম হাসান, আল জামিয়াতুল ইসলামীয়া দাফুল উলুম দাঁড়িপাতনের মুহতামিম মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইমদাদুল হক নোমানী, রাণাপিং মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা আশরাফ আলী, শিক্ষাবিদ মাষ্টার নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা বুরহান উদ্দিন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা আব্দুস সামাদ, ছাত্রনেতা এম জাবের আহমদ, রুহুল আমীন, সাইফুর রহমান সয়েফ, সালমান আহমদ, ওলিউর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহিন আহমদ ফামান প্রমুখ।

গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে’র পক্ষ থেকে এর আগেও বর্তমান করোনা পরিস্থিতিতে গত রমজান পূর্ববর্তী ও ঈদুল ফিতর পূর্ববর্তী সময়ে ২বারে উপজেলার উলামায়ে কেরামদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামদের কল্যাণে কাজ করে যাবে। উলামায়ে কেরামদের সমন্বয় সাধন, ইসলামী শিক্ষার প্রসারে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে অগ্রণী ভূমিকা পালন করবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code