শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ানীবাজারে ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক,

Coder Boss / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

বিয়ানিবাজার থেকেঃ

সিলেট বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ২২ বোতল অফিসার চয়েস মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক তিনজন হলো- বিয়ানীবাজার উপজেলার পূর্ব নয়াগ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মেজবা হোসেন (৩০) ছোটদেশ (ফকিরটিকর) গ্রামের নূর উদ্দিন আলীর ছেলে আব্দুল কাদির (৩৫) ও গজুকাটা গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে জালাল উদ্দিন ওরফে জলাই (৬০)।

Manual6 Ad Code

জানা গেছে- পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর এর নেতৃত্বে শনিবার ১ আগস্ট দুপুর পৌনে ১১টার দিকে এসআই রুমেন আহমদ সহ একদল পুলিশ উপজেলার পূর্ব নয়াগ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মেজবা হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (মামলা নং-২১, তাং-২২/০৭/২০১৯) দায়েরপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

একই তারিখ বেলা সোয়া ১ টার দিকে অপর অভিযানে এসআই মোহাম্মদ হাবিবুল্লাহ সহ বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল পৌর মোকাম রোড থেকে আব্দুল কাদির নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন।

Manual8 Ad Code

এদিকে একই দিনে শনিবার সকাল ১১টার দিকে এসআই মো. শাহ আলম বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গোয়ালাগ্রাম থেকে ২২ বোতল অফিসার চয়েস মদসহ জালাল উদ্দিন ওরফে জলাই নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়েরপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

Manual8 Ad Code

সিলেট থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code