শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের বাংলা নববর্ষের শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের বানিয়াচঙ্গের হাওরে নৌকা ডুবিতে এক জনের লাশ উদ্ধার । নিখোঁজ আরও দুই জন।। উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।

Coder Boss / ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা ) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪ নং মুরাদপুর ইউনিয়নের পাঁচকিরি হাওরে ০৪/০৮/২০২০ আনুমানিক বেলা ১২ঃ৪৫ মিনিটে নৌকা ডুবির ঘটনা ঘটে। জানা যায় আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হুকুরা গ্রাম থেকে আলিনুর মিয়া (৪৮), পিতা-মৃত আ: আউয়াল তাদের নিজস্ব ইন্জিন চালিত ডিঙি নৌকা যোগে তার পরিবার ও আত্মীয় স্বজন শিশু সহ মোট ১৩ জন ঈদ উপলক্ষে তার শ্বশুর বাড়ি বানিয়াচং থানার ১৪ নং মুরাদপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়, তালিব পুর গ্রামের কাছে পাঁচকিরি বন্দ হাওরে পৌঁছালে ডিঙ্গি নৌকাটি ডুবে যায় এতে আলীনূর মিয়া ও তার শিশু সন্তান খোকন এবং আপন বোন দোলনা আক্তার সহ একই পরিবারের ৩ জন নিখোঁজ হয়।

Manual3 Ad Code

নিখোঁজ হওয়া তিন জনের মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় দোলনা আক্তার এর মৃত দেহ উদ্ধার করা হয় । আলীনূর মিয়া ও তার শিশু সন্তান খোকন নিখোঁজ রয়েছে। নৌকা ডুবির ঘটনা ও নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ও বিথঙ্গল পুলিশ ফাঁড়ির টিম , ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Manual6 Ad Code

এছাড়াও বানিয়াচং উপজেলার চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করে যাচ্ছেন। এইদিকে একই পরিবারের এক জনের লাশ উদ্ধার হওয়ায় এবং দুজন কে খুঁজে না পাওয়ার খবর শুনে আলীনূর এবং তার শশুর বাড়ির লোকজন পাগল হয়ে যাওয়ার উপক্রম, দুই পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া। এলাকার লোকজন জড়ো হয়ে পথ চেয়ে বসে আছে কেউ ঘটনা স্থল থেকে ফিরে আসতে দেখলেই লোক জন ছুটে যায় তার কাছে, চেয়ে থাকেন মুখের দিকে কি জানি খবর নিয়ে আসছে। এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান উদ্ধার কাজে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code