শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিকতা আমাদের সামনে চ্যালেঞ্জ।আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে

Coder Boss / ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

 

পলাশ পাল

Manual7 Ad Code

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেছেন, সাংবাদিকতা এখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই করোনাকালে অন্যান্য পেশার মতো সাংবাদিকতায়ও অনেক ঝুঁকি চলে এসেছে।

Manual3 Ad Code

শুক্রবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি।

Manual5 Ad Code

সবুজ বলেন- জাতীয়ভাবে অনেক মিডিয়ায় সাংবাদিক ছাটাই করা হচ্ছে। এর বাইরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ অনেক সমস্যার মোকাবিলা করতে হচ্ছে সাংবাদিকদেরকে। এই সমস্যার পিছনে অনৈকত্যা একটি বড় কারণ। এই সমস্যা সমাধানে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। সাংবাদিকদের ভিন্ন ভিন্ন মত বা দলীয় আদর্শ থাকতে পারে। কিন্তু সাংবাদিক হিসেবে এই মতের উর্ধ্বে থেকে নিজেদের স্বার্থের কারণেই ঐক্যবদ্ধ হওয়া এখন জরুরী। দেশে সাংবাদিকের সংখ্যা বেড়েছে। আর কমে গেছে গুণগত মান। মিডিয়া হাউজগুলোকে এখন মোকাবিল করতে হচ্ছে সোস্যাল মিডিয়ার সাথেও। এই অবস্থায় ঠিকে থাকতে হলে কোয়ালিটি সাংবাদিকতার উপর নজর দিতে হবে।

তিনি বলেন, হবিগঞ্জ তথা সিলেট বিভাগে যারা সাংবাদিকতা করেন তাদের সাথে আমার ভাল সম্পর্ক রয়েছে। আমার পিতা সুলতান উদ্দিন মজুমদার হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। মৌলভীবাজার এবং সিলেটেও তিনি চাকুরী করেছেন। ফলে এখানকার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। হবিগঞ্জে সাংবাদিকদের যে কোন সমস্যায় পাশে থাকার ঘোষণা দেন তিনি।

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সদস্য শফিকুল আলম চৌধুরী, শাকীল চৌধুরী প্রমুখ।

এছাড়াও হবিগঞ্জ প্রেসক্লাব সদস্যবৃন্দসহ কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code