শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা কর্মীর সন্তাসী হামলায় স্বীকার এমপি মোকাববির খান।।

Coder Boss / ৬৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

রাজা মিয়া বিশ্বনাথঃ সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা (২ আসনের) সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়ী ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১০ আগষ্ঠ) সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। জানাগেছে, সকাল ১১ টায় স্থানীয় সংসদ সদস্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সামনে পৌছামাত্র উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদসহ বেশ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্যের গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর করে বলে সংসদ সদস্য দাবি করেন। এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট।

Manual4 Ad Code

তিনি বলেন, এমপি সাহেব জনবিচ্ছিন্ন হয়েছেন সাধারণ জনগণ তাঁর গাড়ী ভাংচুর করেছে শুনে আমরা তাকে নিরাপদে নিয়ে এসেছি। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. পংকি খান বলেন, এমপি সাহেবের গাড়ী যারা ভাংচুর করেছে এটা খুবই দুঃখ জনক। গাড়ী ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, যারা এ ঘটনা করেছে এটা নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।

আমি ওসি সাহেবকে বলেছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করতে। সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে কিছু উৎশৃঙ্খল আওয়ামী লীগ নেতাকর্মীরা আমার গাড়ী ভাংচুর করে। কেন এমন ঘটনা করল বুঝে উঠতে পারলাম না। তিনি বলেন, আমি এঘটনার সুষ্ঠ বিচার চাই এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code