শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গবন্ধুর খুনি চক্রের হোতা মোস্তাককে সিলেটে জুতাপেটা করেন মিসবাহ সিরাজ

Coder Boss / ৭৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

 

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

বঙ্গবন্ধুর খুনি চক্রের হোতা খন্দকার মোস্তাক সিলেটের মাটিতে প্রথমবার আক্রমণ ও প্রতিহতের শিকার হয়েছিল। ওই ঘটনা ঘটেছিল ১৯৮৪ সালের জুলাই মাসে।

Manual3 Ad Code

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর খন্দকার মোস্তাক বহাল তবিয়তে ছিলেন। সারাদেশ চষে বেড়িয়েছেন। কথিত ডেমোক্রেট লীগ গঠন করে ওই সংগঠনের সভাপতি হন তিনি। ওই সংগঠনের ব্যানারে মোস্তাক দেশব্যাপী ঘুরে বেরালেও কোথায়ও বাধার সম্মুখিন হননি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খন্দকার মোস্তাক ঘুরে বেড়ানোর কারণে বাধা দেয়ার সাহস পাননি কেউ।

দীর্ঘ ৯ বছর পর ১৯৮৪ সালের জুলাই মাসে খন্দকার মোস্তাক সিলেট নগরীর আলীয়া মাদরাসা মাঠে জনসভার আয়োজন করেন। ডেমোক্রেট লীগের ব্যানের ওই জনসভার ডাক দেয়া হয়। ক্ষমতায় ছিলেন এইচএম এরশাদ।
ওই খবর পাওয়ার পর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ পরিকল্পনা নেন ওই জনসভা পণ্ড করে দেবেন। প্রয়োজনে রক্তের বিনিময়েও খুনি মোস্তাককে সিলেটে জনসভা করতে দেবেন না। ওই সময় মিসবাহ সিরাজ ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি।

Manual4 Ad Code

মিসবাহ সিরাজ জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে খুনি মোস্তাককে প্রতিহত করার বিষয়টি জানিয়ে দেন। পরিকল্পনা বাস্তবায়নে তিনি একটি ছক আঁকেন। ছক অনুয়ায়ী আগেভাগেই ঘোষণা দেন মোস্তাককে প্রতিহত করার।

জনসভার দিন খন্দকার মোস্তাক আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত মঞ্চে উঠেন। মঞ্চে উঠা মাত্র মিসবাহ সিরাজের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে খন্দকার মোস্তাকের উপর জুতা নিক্ষেপ শুরু করেন। এর পরপরই শুরু হয় হামলা। খন্দকার মোস্তাককে বেদম মারপিট করা হয়। মারপিটে ব্যবহার করা হয় জুতাও। ভাঙচুর করা হয় মঞ্চ। এক পর্যায়ে মঞ্চে আগুন ধরিয়ে দেয়া হয়।

দীর্ঘ নয় বছর পর দুসাহসী মিসবাহ সিরাজের নেতৃত্বে খন্দকার মোস্তাককে প্রতিহত করা হয় সিলেটে। এখানেই শেষ নয়। জনসভাস্থল দখল করে ওইস্থানে মিসবাহ সিরাজের নেতৃত্বে সভা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুকে হত্যাকারী চক্রের হোতা মোস্তাককে মারপিট করে বীরদর্পে বাসায় ফেরেন মিসবাহ সিরাজ। মানসিক প্রশান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু শেষ রাতে পুলিশ ঘেরাও করে ফেলে মিসবাহ সিরাজের বাড়ি। পুলিশ আটক করেন মিসবাহ সিরাজকে। সেখান থেকেই নির্যাতন শুরু হয়। বেদম নির্যাতনের পর কারাগারে বন্দি করা হয়।

মিসবাহ সিরাজ দীর্ঘ ১৭ মাস কারাবন্দি ছিলেন। ছিলেন অন্ধকার কক্ষে। সেখানেও নির্যাতন হয়েছে মিসবাহ সিরাজের উপর। কারাগারে বন্দি রেখে নানান লোভ লালসা দেখানো হয়েছে। কিন্তু মিসবাহ সিরাজ এক চুলও সরে দাঁড়াননি বঙ্গবন্ধুর আদর্শ থেকে।

মোস্তাককে প্রতিহত করার কথা বলতে গিয়ে মিসবাহ সিরাজ বলেন, সেদিন তিনি মোস্তাককে প্রতিহত করতে গিয়েছিলেন জীবন সপে দিয়ে। জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারবেন কিনা তা ছিল সন্দেহের মধ্যে। মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন।
তিনি বলেন ছাত্রলীগ পরিকল্পনা নেয় মোস্তাককে কোনোভাবে সিলেটের মাটিতে সমাবেশ করতে দেয়া হবে না। সমাবেশের দিন মোস্তাক আলীয়া মাদরাসা মাঠের মঞ্চের উঠতেই হামলা শুরু করি। ছাত্রলীগের নেতাকর্মীরা মোস্তাককে বেদম মারপিট শুরু করে। পরে পুলিশ ও বিডিআর উদ্ধার করে মোস্তাককে। জ্বালিয়ে দেয়া হয় মঞ্চ। সেখানে আমার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ।
মোস্তাকের উপর হামলার ঘটনাকে বড় সফলতা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কোথায়ও খুনি মোস্তাক বাঁধার সম্মুখিন হয়নি। কিন্তু সিলেটের মাটি থেকে বিদায় নিয়েছেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code