শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দয়ামীর ইউপি নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের পছন্দের প্রার্থী হাজী হিরন মিয়া

Coder Boss / ১০৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ সিলেটের ওসমানী নগরে আসন্ন ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী,দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৭ নং দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ্ব হিরন মিয়াকে দেখতে চায় তৃনমুল আওয়ামী লীগ।

Manual2 Ad Code

গত কয়েক দিন যাবত এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় আওয়ামীলীগের পক্ষে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

ওয়ার্ড পর্যায়ে তৃনমুল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ সাধারণ ভোটাররাও এই দাবির সাথে একমত পোষণ করছেন।

তাদের দাবি দলীয় প্রতীকে নির্বাচন হলে এই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হিরন মিয়াকে যাতে মূল্যায়ন করা হয়।

জানা যায় আলহাজ্ব হিরন মিয়া একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান,তিনি ছোট্ট বেলা থেকে ছাত্র লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন।

ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সফল সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এর পূর্বে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব ও পালন করেছেন।

বঙ্গবন্ধুর সপ্ন ও আদর্শকে বাসতবায়নের লক্ষ্যে তিনি অদ্যাবধি আওয়ামী লীগের হাল ধরে আছেন।

জননেত্রী ও আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নিরলস পরিশ্রম করে ইউনিয়ন আওয়ামী লীগকে সু সংগঠিত করেন।

এছাড়া তিনি বিগত ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৭ নং দয়ামীর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ও পালন করেন।

দলীয় সংগঠন ছাড়া ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।

দীর্ঘদিন ধরে কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও কুরুয়া বহু মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানীত সদস্য,কাইয়াখাইড় ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সহ নানা উন্নয়নমুখী সংগঠনের দায়িত্ব ও চালিয়ে যাচ্ছেন।

এলাকার আর্ত সামাজিক উন্নয়ন সহ সর্ব স্তরে এক পরিচিত মুখ আলহাজ্ব হিরন মিয়া ।

এবারের( ২০২১) সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন জনপ্রিয় অভিভাবক হিসেবে নির্বাচন করার দাবি তুলেছে ইউনিয়নের সাধারণ ভোটাররাও।

এদিকে দলীয় সূত্রে নির্বাচন হলে একজন গ্রহণ যোগ্য প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তাব দিয়েছে তৃণমূল আওয়ামী লীগ।

Manual6 Ad Code

তাদের দাবি দলীয় প্রতীকে নির্বাচন হলে আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ কর্মী হিসেবে তৃণমূল আওয়ামী লীগের সুখ-দুঃখের কান্ডারী দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ্ব হিরন মিয়াকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়ার জোর দাবি তোলেন তারা।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব হিরন মিয়া বলেন,আমি ছোট বেলা থেকে আওয়ামী লীগ পছন্দ করি,রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের হাল ধরে এখন ও আঁকড়ে আছি,বিগত দিনে আমি দয়ামীর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম।
মানুষের জন্য সাধ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি।

Manual3 Ad Code

আমি দলের জন্য কঠোর পরিশ্রম করে দল ইউনিয়ন আওয়ামী কে সুসংগঠিত করেছি,এবারের নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য অনেকেই আমার পক্ষে দাবি তুলেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ,আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code