শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত!

Coder Boss / ৫৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আইরমারী চর গ্রামের মূসা আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় এবং জনপ্রতিনিধিরা জানায়, বৃহস্পতিবার ভোরে একদল চোরাকারবারি গরু আনার জন্য কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪টি এর পাশ দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীর চরে যায়।

Manual4 Ad Code

এ সময় আসামের ৪১ ব্যাটালিয়নের বিএসএফের মন্ত্রীরচর বর্ডার আউটপোস্টের সদস্যরা তাদের উপস্থিতি টের পায়। এরপর বিএসএফ গুলি ছুড়লে ছবিলের পেটে গুলি লাগে। পরে তার সহযোগীরা তাক উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে তিনি মারা যান।

Manual5 Ad Code

নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে ছবিল নামের এক বাংলাদেশি ডাঙ্গোয়াল (গরু পাচারের রাখাল) নিহত হয়।

Manual3 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে কোনো ব্যক্তির মরদেহ স্পটে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code