শিরোনাম
তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে টিলা কাটায় দুই লাখ টাকা জরিমানা

Coder Boss / ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

শাহ আলম

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী-ফুলতলা সড়কের কাজে ব্যবহারের জন্য টিলা কেটে মাটি নিয়ে যাচ্ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা।

Manual5 Ad Code

এমন সংবাদে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালত। সরেজমিনে টিলা কাটার অপরাধের দায়ে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেন সংশ্লিষ্টদের।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা জায়, আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে টিলা কাটছিলেন জুড়ী-ফুলতলা সড়কের কাজে নিয়োজিত ওয়াহিদ কনস্ট্রাকশনের দায়িত্বরতরা। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় টিলা কাটায় ব্যবহৃত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়। পরে অর্থদণ্ড প্রদান করেন মতিয়ার। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদণ্ড আরোপ এবং আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code