শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিক এমএ আজিজ সেলিমকে হত্যার হুমকি: থানায় জিডি

Coder Boss / ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইচ অার রুবেল বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ :: সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

এম এ আজিজ সেলিম এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সৎ ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি হবিগঞ্জ জেলা রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক।

সাধারণ ডায়েরিতে এম এ আজিজ সেলিম উল্লেখ করেন, অফিস অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করতে লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের তৌহিদ মহুরীর জাল দলিল, সরকারি ভূমি রেজিস্ট্রিসহ নানা অনিয়মের তথ্য সংগ্রহ করে গত ১২ সেপ্টেম্বর “হবিগঞ্জে এক স্কুল শিক্ষিকার সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল রাখার অভিযোগ তৌহিদ মুহুরীর বিরুদ্ধে” শিরোনামে এশিয়ান টিভির বিকাল ৫টার সংবাদে একটি প্রতিবেদন প্রথম পর্ব হিসেবে প্রকাশ করেন। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। । উক্ত প্রতিবেদনটি তৌহিদ মুহুরির লোকজনের নজরে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ঐ প্রতিবেদক এমএ আজিজ সেলিমকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হয়। এমনকি তার ব্যক্তিগত ম্যাসেঞ্জারেও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তৌহিদ মুহুরীর লোকজন।

তিনি জিডিতে আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম Mahid hasan, Mohoshin Mia, Imrahim Khan, মাটির ঘর মাটির ঘর নামক বিভিন্ন ফেইসবুক আইডি থেকে অশালীন ভাষায় তাকে গালমন্দ করেন এবং শেয়ারও করে আসছেন। অথচ এশিয়ান টিভিতে প্রকাশিত আমার প্রতিবেদনে অকাট্য প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি সাংবাদিকদের মাঝে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।

Manual4 Ad Code

সাংবাদিক এম এ আজিজ সেলিম জানান, আমি তৌহিদ মুহুরীর সকল অনিয়মের তথ্য সংগ্রহ করে নিউজ করি৷ এমন সত্য নিউজে ক্ষীপ্ত হয়ে আমাকে বিভিন্ন লোক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাননাশের হুমকী ও আমার ফেইসবুক আইডিতে অশ্লীল ভাষায় মন্তব্য করা হচ্ছে৷ বর্তমানে আমি নিরাপত্তাহীন হয়ে থানায় জিডি করেছি।

Manual1 Ad Code

হবিগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দেয়ার ঘটনা ন্যক্কারজনক। আমরা এ

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code