শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আফজল শাহ চত্তর নামের দাবিতে ছাতক তোলপাড়।

Coder Boss / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

ছাতকের গোবিন্দ গঞ্জ পয়েন্টে নির্মাণাধীন চত্তরকে ঘিরে ফেসবুক সহ সামাজিক বিভিন্ন গন মাধ্যমে রীতিমত ঝড় বয়ে যাচ্ছে।জানা গেছে গোবিন্দ গঞ্জের পাশেই আফজলাবাদে শায়িত রয়েছেন হযরত আফজল শাহ উরফে আরমান আলী নামক একজন সুফি সাধক। আজ থেকে প্রায় দুইশত বছর পুর্বে জন্ম নেয়া এই সুফি সাধক নিরবে নিবৃত্তে কাটিয়ে গেছেন তার জীবনের একশত বিশটি বছর। বাংলা,আরবি, উর্দু,ফার্সী ভাষা সহ সিলেটি নাগরিতে অসাধারন পান্ডিত্যের অধীকারি কীর্তিমান এই সাধক রচনা করে গেছেন অনেক গুলো গ্রন্থ। যে গুলো আজও দেশ বিদেশের বিভিন্ন গবেষকের গবেষনার খোরাক হিসাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সাবেক মাননীয় চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিকের উদ্যোগে উর্দুতে রচিত হযরত আফজল শাহর রিসালায়ে মারিফত গন্থ খানি অনুদিত হয়। এবং সিলেটি নাগরিতে রচিত মানবসৃষ্টি রহস্য সংক্রান্ত আফজল শাহর অবিস্মরণীয় গ্রন্হ “নুর পরিচয়” সাবেক চিফ ইঞ্জিনিয়ার জনাব আব্দুল মান্নানের উদ্যোগে অনুবাদ হয়।
এখনো আফজলশাহর অনেক গুলো গ্রন্থ অনুবাদের বাকি রয়েছে। সিলেট ছাতক রেললাইনে “আফজলাবাদ রেলষ্টেশন” এবং আফজলাবাদ ইউনিয়নও আফজলশাহর নামানুসারে করা হয়।
বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল যেমন ছাতক, জগন্নাথপুর, দোয়ারা বাজার,সুনামগঞ্জ সদর বিশ্বনাথ,কোম্পানিগঞ্জ, তাহিরপুর, মৌলবি বাজার, হবিগঞ্জ সদর, শায়েস্হা গঞ্জ, চুনারুঘাট,নবীগঞ্জ, দিরাই,এবং সিলেটের বাহিরে ব্রাম্মনবাড়িয়া, ময়মনসিংহ গাজিপুর ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে আফজল শাহর ভক্ত মুরিদান।
মুলত আফজল শাহর ভক্ত মুরিদান গণের দাবির প্রেক্ষিতেই উনার নামে আফজল চত্তর করার দাবিটি জোরালো হচ্ছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জনাব গয়াস আহমদ বলেন জনগণের ভোটে বার বার নির্বাচিত ছাতক দোয়ারার মাননীয় এমপি মুহিবুর রহমান মানিক মহোদয় ও প্রায়ই আফজল শাহর মাজারে দোয়া নিতে আসেন। তিনি বলেন দলমত নির্বিশেষে সবাই আফজল শাহর প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল।
আফজল শাহর ভক্তবৃন্দ তথা এলাকাবাসি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন অলি আওলিয়াদের প্রতি সম্মান জানিয়ে নামকরন করেছেন “শাহজালাল বিমান বন্দর” তেমনি ভাবে ছাতক দোয়ারার মাননীয় এমপি মহোদয় অলি আওলিয়ার প্রতি সম্মান জানিয়ে তাঁদের মনোবাসনা পুর্ন করে “আফজল শাহ চত্তর” নাম করন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code