শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখার চা বাগান থেকে ১৪ লিটার চোলাই মদসহ দুই জন গ্রেফতার

Coder Boss / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

মৌলভীবাজারের বড়লেখায় ১৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। আজ ২৯ সেপ্টম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগান থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

আটকৃতরা হলেন- উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানের বজ্রনাথ রবি দাসের পুত্র সন্তোস রবি দাস (৩৪) ও সায়পুর গ্রামের মনু মিয়ার পুত্র কাজল মিয়া (৫৫)।

Manual1 Ad Code

এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হাওলাদার ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় সন্তোস রবি দাসের বসত ঘর থেকে ১৪ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ ও কাঁচামাল জব্দ করা হয়।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ ৩৩লিটার ও৪৫কেজি চিটাগুর সহ দু’জনকে আটক করা হয়েছে। আটককৃত সন্তোস রবি দাস দীর্ঘদিন থেকে তাঁর বসত ঘরে মদ তৈরি করেে আসছিলেন। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা মাদক সেবন করতে আসতেন। এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code