শিরোনাম
কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় ১মহিলা নিহত

Coder Boss / ৭৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় ১ মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলার নাম ছামিনা আক্তার(৬৫) সে ৭ সন্তানের জননী। ১২ অক্টোবর সোমবার দুপুর ১২টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজার-আদর্শবাজার সড়কের সংগ্রাম রায়েরপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।

Manual5 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, তাকবাজখানী(নোয়াপাড়া) গ্রামের মৃত কালন উল্লার স্ত্রী ছামিনা আক্তার বড়বাজার থেকে চাল নিয়ে হেটে বাড়ী ফিরছিলেন এ সময় একটি ব্যাটারী চালিত টমটম সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

Manual3 Ad Code

এ সময় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরনের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘাতক টমটম চালকের নাম ময়না মিয়া(২২)। সে বাগ মহল্লার মোহাম্মদ আলীর পুত্র।
জনতা টমটম আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।

নিহতের বড় ছেলে জমরুত মিয়া জানান, আমার মা বাজার থেকে ফিরছিলেন বেপরোয়া চালক আমার মায়ের উপর টমটম তুলে দিয়ে টমটমের নীচে ফেলে দিয়ে হত্যা করেছে।

আমি এর বিচার চাই।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন থেকে প্রাথমিকভাবে আমরা জেনেছি টমটমের ধাক্কায় পড়ে গিয়ে মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছেন।

Manual7 Ad Code

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে।
এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, নিহত মহিলার স্বামী কালন উল্লা ২বৎসর পূর্বে হবিগঞ্জ-বানিয়াচং রোডে গাড়ি দূর্ঘটনায় মারা গিয়েছিলেন।

স্বামীর মৃত্যুর পর স্ত্রী‘র একই রকম মৃত্যুর পরিনতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code