শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুন ধর্ষন দুর্নীতি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

পুলিশী হেফাজতে সিলেটে নিরীহ যুবক রায়হান আহমদ হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, দুনীতি, খুন গুম ও ঢাবি শিক্ষকের সালাম, আল্লাহ হাফেজ নিয়ে চরম ধৃষ্টতা এবং দেশব্যাপী ধর্ষণ-ব্যভিচারের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

আজ ২৩ অক্টোবর বাদ জু’মা বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের জেলা তথ্য ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম. এম আতিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধে ব্যর্থতা এবং দেশব্যাপী ধর্ষণ-ব্যভিচার রোধে সরকার ব্যার্থতার পরিচয় দিচ্ছে। জনগণের সরকার হলে এসব নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতো। তিনি অবিলম্বে এসকল দাবীসমূহ বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, অন্যতায় ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ও জাতিকে বিপর্যস্ততার হাত থেকে বাচাতে হবে।

Manual6 Ad Code

খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামূল হকের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী ফয়সল আলম স্বপন এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র জমিয়তের উপজেলা আহবায়ক মাওলানা আবিদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ফাহিম আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কামরুল হাসান, সুড়িকান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালতলী টাকি মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code