শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আহমদ শফী রহ. ও বর্ণভী রহ.ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব : উলামা পরিষদ

Coder Boss / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual2 Ad Code

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি ও ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রাহিমাহুল্লাহ ছিলেন মুসলিম বিশ্বের আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবক। উনারা ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য উনারা যে খেদমত করে গেছেন তা চির স্মরনীয় হয়ে থাকবে। উনারা পুরো জীবন কোরআন-হাদিসের খেদমত করেছেন। উনাদের দারস ও তাদরিসসহ দ্বীনি সকল খিদমাতের জন্য জীবনকে ওয়াকফ করেছিলেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। আমাদেরকে তাঁদের রেখে যাওয়া আমানত ও আদর্শকে ধারণ করে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা উলামা পরিষদের উদ্যোগে আজ ২৪ অক্টোবর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মৌলভীবাজার জেলা উলামা পরিষদ সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী ধর্মপুরির সভাপত্বিতে ও মাওলানা মুজাহিদ আহমদ শ্রীমংগলী ও মাওলানা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি, আল্লামা সাজিদুর রহমান বি-বাড়ীয়া, মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি মিসবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, রায়পুর মাদরাসার মুহতামিম ও উলামা পরিষদ মৌলভীবাজারের সাধারন সম্পাদক মাওলানা গিয়াস উদ্দীন, বরুণা মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারি শেখ বদরুল আলম হামিদি বর্ণভী, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, জামেয়া আরাবিয়া মৌলভীবাজার এর মুহতামিম মুফতি হাবিবুর রহমান, বছিরমহল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনী, বড়খলা মাদ্রাসার নাজিমে তা’লিমাত মাওলানা নজরুল ইসলাম বড়লেখী, ভাদগাও মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুর রহমান, নুরুল কুরআন মাদরাসার মুহতামিম ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, বরুণা মাদরাসার সহ-শিক্ষাসচিব মাওলানা সাইফুর রহমান, গড়্গাও মাদরাসার মুহাদ্দিস মাওলানা হুসাইন আহমদ, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, শায়খুল কুররা মাওঃ জালালুদ্দীন, মাওঃ সাজ্জাদ
জামেয়া ইসলামিয়া বড়লেখার সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল খালিক, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, উলামা পরিষদের সহঃ সাধারন সম্পাদক মাওঃহাঃ আজমান আলী প্রমুখ ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code