শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জে ‘কবিরাজ’ সেজে যুবকের প্রতারনা

Coder Boss / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে আহাদুর শাহ্ (২৩) নামে এক যুবক কবিরাজ সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সহজ সরল মানুষদের বোকা বানিয়ে অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

Manual1 Ad Code

এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে তিনি ইমাম বাড়ি বাজারে আস্তানা গড়েছেন। নিজস্ব দালালের মাধ্যমে জেলার বিভিন্ন স্থান থেকে সহজ-সরল মানুষদের এনে তাবিজ, কবজ, পানি ও তেল পড়া, ঝাড়-ফোক দিয়ে থাকেন কৌশলে। তার আস্থানায় প্রতি শনিবার ও মঙ্গলবার জ্বীনের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর পাওয়ার আশায় এখানে এসে প্রতারিত হয়েছেন অনেক মানুষ।

Manual7 Ad Code

সরজমিনে ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা যায়, আহাদুর মিয়া রোগ সারানোর নাম করে রোগীর কাছ থেকে ৫শ’ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। মনের মানুষকে কাছে পাইয়ে দেয়ার কথা বলে যুবক-যুবতীদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা।

পরিচয় গোপন রেখে আহাদুর শাহ্র সাথে কথা বলে জানা যায়- ২৪ ঘন্টার ভেতরে মনের মানুষকে কাছে এনে দেয়ার জন্য তার ফি ১ লাখ টাকা, ৪৮ ঘন্টার মধ্যে এনে দিলে ৫০ হাজার এবং ১৪ দিনের মধ্যে এনে দিলে ১১ হাজার ৫শ’ টাকা দিতে হয়।

খবর নিয়ে জানা গেছে, ইসলামি বা প্রাতিষ্ঠানীক কোন শিক্ষা নেই আহাদুর শাহ্। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার বিষয়টি আহাদুর শাহ্ নিজেও স্বীকার করেছেন। এমনকি তিনি নিজের নামও লিখতে পারেন না।

Manual1 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গত কয়েক বছরে আহাদুর শাহ্ তার ব্যবসার ডালপালা ছড়িয়েছেন চারপাশে। এখন শুধু হবিগঞ্জ জেলা নয়, বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন রোগি আসেন তার কাছে।

এক ভুক্তভোগী দম্পতি জানান, তাদের কোনো সন্তান না থাকায় আহাদুর শাহের কাছে চিকিৎসা নিতে আসেন। সন্তান পাইয়ে দেয়ার কথা বলে ১১ হাজার টাকা নিয়েছেন আহাদুর শাহ্। পরে আরও লাগবে বলে জানায়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code