শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে অগ্নিকান্ডে কৃষকের একমাত্র বসত ঘর ভস্মীভূত, লক্ষাধিক টাকার ক্ষতি

Coder Boss / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual4 Ad Code

যশোরের কেশবপুরে কৃষকের বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার বারুইহাটি গ্রামের কৃষক আবুল হোসেন গাজীর বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হলে তা মুহূর্তের মধ্যে আবুল হোসেন গাজীর বসত ঘরে ছড়িয়ে পড়ে। বারুইহাটি গ্রামের কৃষক আবুল হোসেন গাজীর বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে ও পরিবারের সদস্যদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সে ওই গ্রামের মৃত এরশাদ আলী গাজীর ছেলে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বসত ঘরসহ ঘরের ভিতরের সব আসবাবপত্রসহ খাবার পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আবুল হোসেন গাজী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত। তার একমাত্র বসত ঘর আগুনে ভস্মীভূত হয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হবে। খাবারের জন্য ৩দিন আগে আধামন চাল কিনে ঘরে রেখে ছিলাম তাও পুড়ে গেছে। এখন কি খাবো তাও জানিনা। সে কারণে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্য সহযোগিতার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হালিমা খাতুন বলেন, চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Manual1 Ad Code

এ ব্যাপারে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তর কাছে জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code