শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে আমার বাড়ি আমার খামার প্রকল্পের ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা

Coder Boss / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

আনিসুর রহমান মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্যবিধি মেনে “ আমার বাড়ি আমার খামার”
প্রকল্পের অধিনে কৃষকদের ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত হয়েছে।
এলজিইডি বাস্তবায়নাধীন সিলেট বিভাগ গ্রামীন এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প
(আরএআরআইপি) এর “আমার বাড়ি আমার খামার ” বিষয়ক প্রশিক্ষন কোর্স মাধবপুর
উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে গত ২৭ অক্টোবর থেকে এ প্রশিক্ষন
কর্মশালা শুরু হয়। বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সমাপ্ত হয়। মাধবপুর উপজেলার ৩
টি ইউনিয়ন থেকে ২৫ জন কৃষক অংশ গ্রহন করে। পরবর্তীতে এ প্রকল্পের আওতায়
হবিগঞ্জ জেলার প্রতিটি সংসদীয় আসন হতে তালিকাভূক্ত ২০০ জন কৃষক কে
পর্যায়ক্রমে সবজি চাষ, হাঁস-মুরগী পালন, গরু মোটা-তাজাকরণ, গাভীপালন,
আধুনিক পদ্ধতিতে পুকুরে ও প্লাবন ভূমিতে সমাজভিত্তিক মাছ চাষ ছাড়াও
সামাজিক সচেতনতা ও ক্রস কাটিং ইস্যু বিষয়ে চাহিদা মোতাবেক বিষয়ভিত্তিক
প্রশিক্ষণ গ্রহন করবেন।
প্রশিক্ষনের সমাপনী দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ
জুলফিকার হক চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, আদাঐর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান,এলজিইডি মাধবপুর অফিসের হিসাব
রক্ষন কর্মকর্তা সুলতান মাহমুদ,বাসা এনজিও প্রকল্পের নিবার্হী পরিচালক
মোখলেছুর রহমান, আরএআরআইপি প্রকল্পের (এমএমসি) পার্টের হবিগঞ্জ ও
মৌলভীবাজার দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম
প্রমুখ।
একই দিন জেলার লাখাই উপজেলার বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এই
প্রকল্পের অধিনে ২৫ জন কৃষককে প্রশিক্ষন দেওয়া কোর্স সম্পন্ন করা হয়।
বক্তারা বলেন, প্রকল্পটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর বেষ্টিত
সিলেট বিভাগের ৪টি জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভিবাজার ও হবিগঞ্জ) এর
৩৯টি উপজেলায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (ওংউই) এবং বাংলাদেশ সরকারের
যৌথ অংশীদারীত্বের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য ও
উদ্দেশ্য হলো সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নের
পাশাপাশি গ্রামীণ বাজার ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালীকরণের মাধ্যমে
সরকারের দারিদ্র বিমোচন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা, তথা প্রকল্প
এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং দারিদ্রতা হ্রাসকরণ। উক্ত
প্রকল্পের আওতায় টার্গেট গ্রুপের (এলজিইডি কর্মকর্তা ও কর্মচারী, ইউনিয়ন
পরিষদের চেয়াম্যান ও সদস্যবৃন্দ, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ,
কৃষক এবং এলসিএস নারী ক্রু) সক্ষমতাবৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে
চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code