শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

Coder Boss / ৭০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

Manual5 Ad Code

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইমাম-উলামা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

জানা যায়, সোমবার (২ নভেম্বর) তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মহাপরিচালক এবং বিক্ষোভ মিছিলের সভাপতি শায়খুল হাদিস আলহাজ্ব ফয়েজ উদ্দিন দা.বা. এর নেতৃত্বে উক্ত মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও আশপাশের এলাকা গুড়িয়ে তাড়াইল সদর বাজার প্রদক্ষিণ করে একই স্হানে এসে মিলিত হয়।ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিলের সভাপতি শায়খুল হাদিস আলহাজ্ব ফয়েজ উদ্দিন দা.বা
বলেন, ফ্রান্সে সরকারের মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এসময় আলেমরা বাংলাদেশ সরকারের কাছে কিছু দাবী তুলে ধরেন, ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ফ্রান্সে ফিরিয়ে দিতে হবে। ফ্রান্সে বসবাসরত মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য দাবী উত্তাপন করা হয়।
বক্তব্য রাখেন, সেকান্দরনগর জামিয়াতুস সুন্নাহ’র মুহতামিম মাওলানা ফখরুদ্দিন আহমাদ, আলহাজ্ব হাফেজ শিব্বির আহমাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহিন, তাড়াইল উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আফরুজ আলম ঝিনুক, তাড়াইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম ও উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের প্রত্য মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। ফান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

Manual5 Ad Code

বার্তা প্রেরক
আল-মামুন খান
উপজেলা প্রতিনিধি
তাড়াইল, কিশোরগঞ্জ
তারিখ:০২-১১-২০২০ খ্রি.
০১৭১৩-৫০৮০৯৮

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code