শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চেয়ে মা বাবা সংবাদ সম্মেলন

Coder Boss / ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি:

৩৭ দিনের শিশু ও ৫ বছরের এক ছেলে রেখে যাওয়া মেয়ে ফারহানা আক্তারকে যৌতুকের কারণে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে স্বামী রুমেল আহমদ ও তার পরিবারের লোকেরা । এ অভিযোগ করে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন অসহায় এক বাবা।

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত হাজী আজব উদ্দিনের পুত্র সঞ্জব আলী ১৫ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

Manual2 Ad Code

সঞ্জব আলী তাঁর লিখিত বক্তব্যে জানান, তিনি কুয়েত ফেরত অসহায় এক পিতা। অনেক আশা ভরসা নিয়ে ফার্নিচারসহ অনেক মালামাল দিয়ে ইসলামী শরীয়াহ মোতাবেক তার মেয়ে ফারহানা আক্তারকে(২৫) মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া গ্রামের হোসাইন আহমদের পুত্র রুমেল আহমদের কাছে গত ১৩ নভেম্বর ২০১৪ ইং বিয়ে দেন। শুরুতে সুখে শান্তিতে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত হলেও কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবীতে স্বামী রুমেল আহমদ, শ্বশুর হোসাইন আহমদ, শ্বাশুরী জেসমিন বেগম, ননদ সীমা বেগমসহ পরিবারের সদস্যরা নির্যাতন শুরু করে।

মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি রুমেল আহমদকে ৪ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে রুমেল আহমদ ব্যবসা করার জন্য তার কাছে আরো ৭ লক্ষ টাকা দাবী করে। তিনি অপারগতা প্রকাশ করলে ফারহানার ওপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়েছে ফারহানা।

Manual4 Ad Code

স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে এ বিষয়ে অবগত আছেন। খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজা মিয়ার বাড়ীতে একবার ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাড়ীতে সৈয়দ মোশতাক আলীর নেতৃত্বে দুইবার সালিশী বৈঠকে ঘটনার নিস্পত্তি হয় ও মেয়েকে শ্বশুর বাড়ীতে ফেরত পাঠানো হয় ।

গত ৭ সেপ্টেম্বর ২০২০ইং রাতে ফারহানা মোবাইল ফোনে তার মাকে বলে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করছে। পরদিন তিনি মেয়ের শ্বশুর বাড়ী গেলে তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেয়া হয়। মেয়ের সাথে দেখা করতে দেয়া হয়নি। ১০ সেপ্টেম্বর ২০২০ইং মোবাইল ফোনের মাধ্যমে তাকে খবর দেয়া হয় মেয়ে মারা গেছে।

তিনি আত্মীয়স্বজনসহ মেয়ের বাড়ীতে গেলে বসতঘরের সামনের কক্ষে মেয়ের লাশ দেখতে পান। মেয়ের এক কানে দুল আছে অপর কানে দুল নেই ও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। মেয়ের শ্বশুর হোসাইন আহমদ মামলা না করার জন্য তাকে হুমকি দেন।

তিনি ১১ সেপ্টেম্বর ২০২০ইং স্বামী রুমেল আহমদ, শ্বশুর হোসাইন আহমদ, শ্বাশুরী জেসমিন বেগম, ননদ সীমা বেগমসহ অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় মডেল থানায় ১২/২১৫ মামলা দায়ের করেন। পুলিশ স্বামী রুমেল আহমদ, শ্বশুর হোসাইন আহমদ, শ্বাশুরী জেসমিন বেগমকে গ্রেফতার করলেও অজ্ঞাত কারণে ননদ সীমা বেগমকে(২২) গ্রেফতার করেনি।

গ্রেফতারকৃত রুমেল আহমদ এখনো জেল হাজতে আছে। ৩৭ দিনের শিশু ও ৫ বছরের এক ছেলে রেখে যাওয়া ফারহানা আক্তারকে যৌতুকের কারণে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে রুমেল আহমদ ও তার পরিবারের সদস্যরা। তারা অবৈধভাবে পোষ্টমর্টেমের রিপোর্ট তাদের অনুকুলে নেয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

Manual7 Ad Code

সঞ্জব আলী মেয়ে ফারহানা আক্তার হত্যার সুষ্ঠু বিচার ও মামলার অন্যতম আসামী ননদ সীমা বেগমকে গ্রেফতারের জোর দাবী জানান। মেয়ে হত্যার বিচার চাওয়ার কারণে তাকে মেয়ের শ্বশুর বাড়ীর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে ফারহানা আক্তারের মা রহিমা বেগম ও সালিশ বিচারে উপস্থিত সৈয়দ মুশতাক আলী তাঁদের বক্তব্যে ফারহানা আক্তার হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code