শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখা পৌর নির্বাচনে ৩ মেয়র প্রার্থী সহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

Coder Boss / ৪৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

আছাদ আল মাহদীঃ-

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল আজ শেষ হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বড়লেখা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে আওয়ামী লীগের আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ ১ ডিসেম্বমর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এসময় তার সাথে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

দুপুর আড়াইটার দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা প্রমুখ।

Manual4 Ad Code

অপরদিকে গত সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম। এসময় তার সাথে এলাকার বিশিষ্ট মুরব্বি ও যুবকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৩জনসহ মোট ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি জানান।

Manual7 Ad Code

প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code