শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়

Coder Boss / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :

গোলাপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির বলেছেন, সাংবাদিক সমাজ জাতির দর্পন। একটি সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। মাদক, সন্ত্রাস ও অপারাধ মুক্ত সমাজ গঠনে সাংবাদিক সমাজ সবসময় প্রশংসনীয় ভুমিকা পালন করে যাচ্ছেন। তিনি বলেন, যেকোন তথ্য সংগ্রহে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত আছি। তথ্য ভিত্তিক সংবাদ আমাদের সকলের কাম্য।

Manual5 Ad Code

ভূল তথ্য আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। গোলাপগঞ্জের মানুষের কল্যাণে আমার প্রচেষ্ঠা অব্যহত থাকবে। এক্ষেত্রে সাংবাদিক সমাজের জন্য উপজেলা প্রশাসনের দরজা সব সময় খোলা আছে। গোলাপগঞ্জ একটি সুনামধন্য ঐতিহ্যবাহী জনপদ, গোলাপগঞ্জ সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। এক্ষেত্রে আমি সাংবাদিক সমাজের সহযোগীতা চাই।

Manual2 Ad Code

তিনি মুজিব বর্ষের অঙ্গিকার বিষয়ে উল্লেখ করে বলেন আগামী ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে। বাংলাদেশের কোন মানুষ যাতে গৃহহীন না থাকে এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহনির্মাণের উদ্যোগ নিয়েছেন। ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে প্রতিটি ঘর নির্মিত হচ্ছে। এতে সুফল পাবে গৃহহীন গরীব অসহায় লোকজন, গৃহ নির্মান সংক্রান্ত বিষয়ে সরকারের যুগান্তকারী পদক্ষেপে সহযোগীতা করার জন্য তিনি সাংবাদিক সমাজের প্রতি আহবান জানান।
গোলাপগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সমাজের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক হারিছ আলী, এনামুল হক এনাম, ইউনুস আহমদ চৌধুরী, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সালমান কাদের প্রমুখ।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে মাদক নির্মুল, টিলা কাটা বন্ধ, নদী থেকে অবৈধ বালু উত্তেলন বন্ধ, যানযট নিরসনসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন আরো শক্ত অবস্থান গ্রহণ করার জন্য নবাগত নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ জানানো হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code