শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শীতল অভিমান :সত্যজিৎ দাস 

Coder Boss / ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

শীতল অভিমান
—– সত্যজিৎ দাস

Manual7 Ad Code

এবারের শীতে অভিমান জমা থাক…
মৌনতার কুয়াশায় গায়ে প্রেমহীন ধূসর চাদর জড়িয়ে,
প্রেমিকের শোকে আরো হিম হোক,
প্রেমিকার বুকের প্রতিটি দীর্ঘশ্বাস…!

Manual3 Ad Code

এবারের শীতে অভিমান জমা থাক…
প্রেমিক হৃদয় হিমাগার থেকে
কুড়াক কিছু শীতলতা আরো বেশি,
প্রেমিকের ওই উষ্ণ বুকের আস্তরনে প্রবল হয়ে শীতলতার বরফ জমুক।

এবারের শীতে অভিমান জমা থাক…
প্রেমিকা জানুক প্রেমহীনতার মানে,
প্রেমিকার তবু তৃষ্ণা বাড়ুক,
চোখে নরম নোনা জলগুলি
শীতল হয়ে গাল বেয়ে নেমে যাক।
ঠোঁটের নরমে না বলা কথার বরফ জমুক,
কথাহীন হয়ে বোবা ঠোঁট পরে থাক।

Manual3 Ad Code

তবু তারপর…
উঁকি দিয়ে যে বসন্ত ছুঁই ছুঁই,
যেদিন,গাছের পাতায় পাতায় সবুজের ভীর,
ভীড়ের ভেতর প্রেমিকার সাজে শিমুল,পলাশ।
হলদে রোদের আবির রাঙা যেদিন সে ভোরে গান গাইবে,
বুলবুলি আর পিহু-পাপিয়া।

সেই প্রভাতের,
বসন্ত গানে একি রাস্তায় দেখা হয়ে যাবে,
চাওয়া না চাওয়ার সব মান ভেঙে না চাইতেও দেখা হয়ে যাবে।
সেদিন খোঁপায় ফুল না,
শুধু আগলা বাঁধনে খোঁপা থাকবে,
প্রেমিক সে চুলে আনাড়ি হাতের ফুল গুঁজবে।
প্রেমিকার মন এতোটুকু শুধু জানে!

Manual4 Ad Code

আর প্রেমিক জানে,
সেদিন তার কপালের ঘাম
মুছে দিবে কোন কমলা রঙের
শাড়ী জড়ানো অচেনা সেই প্রেমিকার আঁচল,

তাই এবারের শীতে অভিমান জমা থাক…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code