শিরোনাম
আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে সক্রিয় নারী প্রতারক চক্র

Coder Boss / ৪৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল(সংবাদ প্রতিনিধি)

Manual2 Ad Code

পপি, স্বপ্না, সুমি, লিপি, মালা, শান্তা, মমতা, নাজমা, কমলা, রুজিনা, নাতাশা, শাইনি। এরা সকলেই নগরীর চিহিৃত নারী। তাদের পেশা চুরি। বাড়ি সিলেটে না হলেও বসবাস নগর ও শহরতলীতে। বোরকা লাগিয়ে নগরজুড়ে ঘুরে বেড়ায় তারা। সরকারী-বেসরকারী হাসপাতালসহ বিভিন্ন মার্কেটে মার্কেটে দেয় ঢুঁ। আর সুযোগ পেলেই ছিনিয়ে নেয় মোবাইল কিংবা ভ্যানিটি ব্যাগ। ইতোমধ্যে বেশ কয়েক বার জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ প্রসিকিউশনের মাধ্যমে আদালতে প্রেরণ করলেও বেশিদিন কারাবাস করতে হয়নি। জামিনে বেরিয়ে এসে আবার চুরির ধান্ধা।
অনুসন্ধানে জানা গেছে, নারী প্রতারক চক্রটি চুরি করতে গিয়ে কয়েকটি কৌশল অবলম্বন করে থাকে। তারা নগরের বিভিন্ন হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে রোগী সেজে যায়। সেখানে ‘টার্গেট’ ঠিক করে সেই টার্গেটের সাথে একই লাইনে দাঁড়ায়। তারপর সুকৌশলে টার্গেট ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ব্যাগ থেকে মোবাইল,টাকা ও মূল্যবান জিনিস নিয়ে দ্রুত সহযোগীর কাছে পাচার করে দেয়।
*ব্যবসা প্রতিষ্ঠান : নগরীর বিভিন্ন কাপড় ও কসমেটিকসের দোকানে এই চক্রের সদস্যরা ৩-৪ জন একসাথে প্রবেশ করে। তাদের সাথে থাকে ৮-১০ বছরের এক বা একাধিক বাচ্চা। দোকানে ঢুকেই তারা কর্মচারী বা ব্যবসায়ীদের ব্যস্ত রাখার চেষ্টা করে। একেকজন একেক পণ্য দেখাতে বলেন। এ সময় সাথে থাকা বাচ্চা দোকানের ক্যাশে থাকা টাকা বা মোবাইল নিয়ে সটকে পড়ে। একই পন্থায় তারা স্বর্ণের দোকানেও চুরি করে থাকে।
*ক্বিনব্রিজ : রাত একটু ঘনিয়ে আসলে নারী চোরচক্রের সদস্যরা নগরীর ক্বিনব্রিজের সামনে অবস্থান নেয়। এ সময় তারা সেতু পারাপারকারী পুরুষদের ঘিরে ধরে আপত্তিকর ছবি তুলে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। কেউ না দিলে পুরুষ সহযোগিরা এগিয়ে এসে চোরচক্রের মহিলাদের সাথে আপত্তিকর ছবি তুলে টার্গেটকৃত পুরুষের। অতঃপর মান-সম্মানের ভয়ে ঐ পুরুষের সাথে থাকা টাকা, মোবাইল সব দিয়ে চলে যান। ক্বিনব্রিজ ছাড়াও এই নারী অপরাধীদের তৎপরতা রয়েছে সুরমা পয়েন্ট, কদমতলী বাসস্ট্যান্ড,রেলওয়ে স্টেশন ও ওসমানী শিশু পার্ক এলাকায়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code